এক্সপ্লোর

মানুষের রায় সবচেয়ে বড়! হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে মমতা, থাপ্পড় খেল রাজ্য সরকার, কটাক্ষ বিজেপির

কলকাতা:  মানুষের রায়, সবচেয়ে বড় রায়। হাইকোর্টের নির্দেশের পর মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চক্রান্ত করলে দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি বিজেপিকে। একশ্রেণিকে পাশে পেতেই বিতর্ক। পাল্টা খোঁচা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিসর্জন বিতর্কে হাইকোর্ট আজকের রায় জানিয়ে দিয়েছে, দশমী থেকে প্রতিদিন রাত বারোটা পর্যন্ত বিসর্জন হবে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, আমি বাড়িতে কালীপুজো করি। একাদশীর দিন কেউ বিসর্জন দেয়? এরা চলে গেল হাইকোর্টে। মানুষের রায় সবথেকে বড় রায়। আর এভাবেই দেবী বোধনের আগেই অব্যাহত রইল বিসর্জন-তরজা! বৃহস্পতিবার রাজ্য সরকারের বিসর্জন নির্দেশিকা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তারপরই ফের এই ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা আদালতের অন্তর্বর্তী নির্দেশকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণের রাস্তায় হেঁটেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, রাজ্য সরকার তো থাপ্পড় খেয়েছে। এখন সুপ্রিম কোর্টে গিয়ে লাভ হবে না। ঐতিহাসিক। স্বাগত জানাচ্ছি। বিসর্জন ইস্যুতে সুর চড়াতে গিয়ে এদিন মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, অপমানজনক কথা বলছে। দিল্লি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। শান্তি আনতে কত কষ্ট হয়, অশান্তি আনতে সময় লাগে না। এত ষড়যন্ত্র কেন? চক্রান্ত করলে আটকে দিই। পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি।সবাইকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দেওয়া হোক। সরকারের অবাঞ্ছিত হস্তক্ষেপ। একসঙ্গে হতেই পারে। সেই সঙ্গে ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলেছেন তিনি। এনিয়ে এদিন মুখ্যমন্ত্রীর সুরও ছিল চড়া, ছট পুজোর সময় তো বলা হয় না। বড়দিনের সময় তো বলা হয় না। এটা তোষণ হলে তোষণ করি। মানব ধর্ম সবথেকে বড় ধর্ম। উৎসবের মরসুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে হুঁশিয়ারির সুর। উৎসবে অশান্তির চেষ্টা হলে আমার থেকে বড় শত্রু কেউ নেই। কেউ যদি চক্রান্ত করে, তাদের দায়িত্ব নিতে হবে। কেউ আমার গলা কাটতে পারে। আমি কী করব, কেউ ঠিক করতে পারে না।পাল্টা অভিযোগ তুলতে ছাড়েনি বিজেপি-ও। মমতা নিজে রাজ্যজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছেন। নিয়ন্ত্রণ করতে পারছেন না। আগামী দিনে গোটা রাজ্যই না সেনার নিয়ন্ত্রণে চলে যায়। সব মিলিয়ে পুজো শুরুর আগেই বিসর্জন নিয়ে তরজার পারদ সপ্তমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget