এক্সপ্লোর

মদন প্রভাবশালী, জামিনের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে সিবিআই

কলকাতা: প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করেই মদন মিত্রের জামিনের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। প্রভাবশালীর সংজ্ঞা কি? পাল্টা প্রশ্ন মদন মিত্রের আইনজীবীর।   প্রাক্তন মন্ত্রী মদন জেল থেকে ছাড়া পেয়ে বলেছেন, ‘আমি এখন একা। প্রভাব আর নেই। হাতিশালে হাতিও নেই, ঘোড়াশালে ঘোড়াও নেই।’   সিবিআই কিন্তু মদনের বিরুদ্ধে ফের প্রভাবশালী তত্ত্বকেই হাতিয়ার করতে চলেছে। এর আগে ২০১৫-র অক্টোবরে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছিলেন মদন মিত্র। জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় সিবিআই। ১৮ দিনের মাথায় জামিন খারিজও করে দেয় হাইকোর্ট। এবারও প্রভাবশালী তত্ত্বে অনড় থেকে আলিপুর জেলা ও দায়রা আদালতের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে সিবিআই।   সিবিআই-এর আইনজীবী কে রাঘবচারুলু বলেছেন, ‘খুব শীঘ্রই আমরা আদালতে জামিন খারিজের আবেদন জানাব।’ তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রভাবশালী তত্ত্ব খাড়া করতে মদনকে নিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকেও অস্ত্র করতে চলেছেন তাঁরা। পার্থ বলেছিলেন, ‘মদনের মতো সমাজসেবীকে ৬২৯দিন জেলে থাকতে হল। তাও দলের নেতা হিসেবে দলের সঙ্গেই ছিলেন, আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।’ পার্থর এই বক্তব্যই আদালতে তুলে ধরবেন সিবিআই-এর আইনজীবী।   মদন মিত্রর আইনজীবী মিলন মুখোপাধ্যায় অবশ্য সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্বের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ‘প্রভাবশালী মানে কি? মানুষের উপকার করলে, তাদের ভালবাসা পেলে, যিনি ২১ মাস জেল খাটলেন তিনি প্রভাবশালী? যে দু’জন বাইরে রয়েছে, তাদের টাচ করেনি, সিবিআইয়ের রাইট আছে, অ্যাপিল করতেই পারে, সুদীপ্ত সেনের জামিন খারিজের আবেদন জানায়নি কেন?’   সিবিআই অবশ্য হাইকোর্টে জামিন খারিজের আবেদন নিয়ে আশাবাদী। আগের মতোই এবারও হাইকোর্ট মদনের জামিন খারিজ করে দেবে বলে আশা করছে সিবিআই। পাল্টা যুক্তি খাড়া করেছেন মদন মিত্রর আইনজীবীও। সবমিলিয়ে তুঙ্গে প্রভাবশালী-টানাপোড়েন। সিবিআই সূত্রে খবর, নিম্ন আদালতের রায়ের কপি হাতে পাওয়ার ২-১দিনের মধ্যেই হাইকোর্টে মদন মিত্রের জামিন খারিজের আবেদন জানাবে তারা।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget