এক্সপ্লোর

বিবেকানন্দ উড়ালপুলে থাবা বসিয়েছিল সিন্ডিকেট-চক্র !

কলকাতা: সিন্ডিকেটের ছত্রছায়াতেই কি পোস্তার উড়ালপুল নির্মাণের কাজ চলছিল? পোস্তায় নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুলে কি থাবা বসিয়েছিল সিন্ডিকেট-চক্র? পুলিশের তদন্তে উঠে এসেছে এরকমই চাঞ্চল্যকর তথ্য। লালবাজার সূত্রে দাবি, এসব সিন্ডিকেটের সঙ্গে তৃণমূল নেতা সঞ্জয় বক্সীর ভাইপো রজত বক্সীর যোগও মিলেছে। তদন্তকারীদের দাবি, উড়ালপুল নির্মাণকারী সংস্থা আইভিআরসিএল-এর ধৃত আধিকারিকরা জানিয়েছেন, উড়ালপুলের জন্য সিমেন্ট, বালি, স্টোন চিপসের মিশ্রণ বা রেডি মিক্স আসত তাদের নোনাডাঙার ব্যাচিং প্লান্ট থেকে। ইতিমধ্যে কলকাতা গোয়েন্দা পুলিশ এই ব্যাচিং প্লান্টে তল্লাশি চালিয়েছে। সেখান থেকেই মিলেছে উড়ালপুলকাণ্ডে সিন্ডিকেট-যোগের চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, এই প্লান্টে সিমেন্ট, বালি, স্টোন চিপস সবই সরবরাহ করত এলাকার প্রায় সাত-আটটি সিন্ডিকেট। ব্যাচিং প্লান্ট থেকে সেই সিন্ডিকেটের রসিদও পাওয়া গিয়েছে। স্থানীয় একটি সিন্ডিকেটের সদস্য একথা স্বীকারও করে নিয়েছেন। সিন্ডিকেটের সঙ্গে আবার নাম জড়িয়ে গিয়েছে গিরিশ পার্কের দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় বক্সীর ভাইপো রজত বক্সীরও। পুলিশ সূত্রে দাবি, আইভিআরসিএল-এর ব্যাচিং প্লান্ট থেকে রজত বক্সী এবং তাঁর স্ত্রীর পাপিয়া বক্সীর নাম লেখা প্রচুর রসিদও উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুধু শ্রমিক নয়, বিবেকানন্দ রোড উড়ালপুলে কয়েক লক্ষ টাকার বালি সরবরাহ করেছেন রজত বক্সী। এই তথ্য সামনে আসার পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, উড়ালপুল ভেঙে পড়ার নেপথ্যে সিন্ডিকেট চক্রের যোগও একটা কারণ নয় তো? সিন্ডিকেটগুলি যে কাঁচামাল সরবরাহ করেছিল, তার গুণগত মান আদৌ ভাল ছিল তো? ইতিমধ্যে কলকাতা পুলিশ রেডিমিক্স প্লান্ট থেকে সংগৃহীত নমুনা ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষায় যদি কাঁচামালের গুণগত মান খারাপ বলে প্রমাণিত হয়, তাহলে কেএমডিএ কি সেই দায় এড়াতে পারে? বিরোধীদের প্রশ্ন, উড়ালপুলের নির্মাণকাজ তদারকির দায়িত্বে তো ছিল রাজ্য সরকারেরই অধীনস্থ সংস্থা কেএমডিএ। তারা কি এতদিন ঘুমোচ্ছিল?

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Indranil Sen News: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্তে চাঞ্চল্যকর দাবি ED-র | ABP Ananda
Mamata Banerjee |
LPG Price Hike: পুজোর মুখে ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম | Gas Price Hike | ABP Ananda
Medicine Ban News: গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ| ABP Ananda
R G Kar Case: ব্যারাকপুর আদালত থেকে সব নথি পাঠাতে হবে শিয়ালদা আদালতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget