এক্সপ্লোর

৭০ ফুট উপর থেকে গায়ে আছড়ে পড়ল বাছুর, জখম এক ব্যক্তি

কলকাতা: পাড়ায় শাক-সবজি কিনতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। আচমকা একটি বাড়ির বারান্দা থেকে মাথার উপর এসে পড়ল একটি বাছুর। তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মারাত্মক জখম হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আবদুল মান্নান (৪৩) নামে ওই ব্যক্তি। তাঁর পা, পাঁজর ভেঙে গিয়েছে। মাথাতেও চোট লেগেছে। ঘটনাটি কলকাতার তিলজলার মসজিদ বাড়ি লেনে। তবে পুলিশে অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় চার দশক আগে কলকাতা শহরে খাটাল নিষিদ্ধ হয়ে গেলেও, তিলজলা ও তপসিয়া অঞ্চলে বেশ কয়েকটি বেআইনি খাটাল আছে। অনেকেই বাড়িতে গরু-বাছুর রাখেন। সেভাবেই একটি চারতলা বাড়ির বারান্দায় গত সপ্তাহ থেকে বাছুরটিকে বেঁধে রাখা হয়েছিল। ওই বাড়ির এক ভাড়াটে বাছুরটিকে এনেছিলেন। তার বয়স ৬ মাস। ওজন ৮৫ কেজি। তাকে খড় দেওয়া হত। তার দেখভালের জন্য একটি ছেলেকেও রাখা হয়েছিল। রবিবার সকালে বাছুরটিকে চান করানো হয়। এরপরেই সে ছোটাছুটি শুরু করে দেয়। দড়ি ছিঁড়ে ৭০ ফুট উপর থেকে মান্নানের উপর গিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় মান্নানকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। মান্নান বলেছেন, ‘আমি এক সবজিওয়ালার কাছে ঝুঁকে পড়ে শশা কিনছিলাম। সেই সময়ই ভারী একটা বস্তু আমার উপর এসে পড়ে। মাটিতে পড়ে যাওয়ার পর বুঝতে পারি, আমার উপর বাছুর এসে পড়েছে। এরপরেই আমি অজ্ঞান হয়ে যাই।’ মান্নানের স্ত্রী সীমা বেগম বলেছেন, ‘মাথার উপর একটি বাছুর পড়ে আমার স্বামী জখম হয়েছেন, এটা ভাবতেই পারছি না। ঈশ্বরের আশীর্বাদে তিনি বেঁচে আছেন। পা ভাঙা, পাঁজরে চিড় ধরা ছাড়াও মাথার পিছন দিকে চোট লেগেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে চোট। ১৮টি সেলাই পড়েছে।’ যে বাড়ির বারান্দা থেকে মান্নানের উপর বাছুরটি এসে পড়েছিল, সেই বাড়ির মালিক অঞ্জুম আলম বলেছেন, তাঁর এক ভাড়াটে দু মাস আগে বাড়ি ছেড়ে দিলেও, সবার অজ্ঞাতসারে বারান্দায় ওই বাছুরটিকে রেখে দিয়েছিলেন। সেই ব্যক্তির খোঁজ করা হচ্ছে। মান্নানের চিকিৎসার যাবতীয় খরচ তিনিই বহন করবেন বলে জানিয়েছেন আলম।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget