এক্সপ্লোর

সাইবার অপরাধ রুখতে 'রক্ষাকবচ' আনল কলকাতা পুলিশ

নগরপাল অনুজ শর্মা চারটি নাগরিক বান্ধব প্রকল্পের সূচনা করলেন আলিপুর বডিগার্ড লাইন্সে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: তদন্তে অগ্রগতি আনতে কলকাতা পুলিশের মাসিক কনফারেন্সে নগরপাল অনুজ শর্মা চারটি নাগরিক বান্ধব প্রকল্পের সূচনা করলেন আলিপুর বডিগার্ড লাইন্সে। যত দিন যাচ্ছে সাইবার অপরাধের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পাশাপাশি করোনাকালে অনলাইনে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ার ফলে নিমেষেই ব্যাঙ্কে গচ্ছিত টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা। সেই কারণে রক্ষাকবচ নামক একটি প্রকল্পের সূচনা হল। রক্ষাকবচ-কলকাতা পুলিশের একটি সচেতনতামূলক প্রকল্প। যাতে বেশি সংখ্যায় জনগণের কাছে পৌঁছনো যায়, অনলাইন প্রতারণার শিকার না হন। এক্ষেত্রে বিভিন্ন স্কুল-কলেজে, হাউসিং সোসাইটিতে, গুরুত্বপূর্ণ নানা জায়গায় সচেতনতামূলক প্রচার চালানো হবে।পুলিশের পাশাপাশি সেখানে এনজিও ও প্রণামের সদস্যরা অংশ নেবেন। প্রতিটা মানুষকে জানানো হচ্ছে ওটিপি, ব্যাংকের তথ্য সকলকে না দেওয়া। এইরকম গুরুত্বপূর্ণ বিষয় প্রচার চলবে। পাশাপাশি সাইবার অপরাধের দ্রুত কিনারা করার জন্য কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে সাইবার ল্যাবরেটরি চালু করা হলো শুক্রবার থেকে। এতদিন গোয়েন্দা বিভাগের অধীনে একটি সাইবার থানা সাইবার সংক্রান্ত তদন্তের খুঁটিনাটি দেখতো। এবার থেকে কলকাতার ৯টি ডিভিশনে এই সাইবার ল্যাবরেটরিতে তদন্তের খুঁটিনাটি বিষয় তারা দেখবে। সেখান থেকে যা যা তদন্ত সম্পর্কিত তথ্য উঠে আসবে তারা সাইবার পুলিশকে জানাবে,ফলে দ্রুত সাইবার অপরাধের কিনারা করা সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। এই ল্যাবরেটরীতে সাইবার বিশেষজ্ঞরা পুলিশকেও সাইবার সংক্রান্ত নানা ট্রেনিং দেবেন। সাইবার অপরাধের দ্রুত কিনারা করার কাজ চালানো হবে ল্যাবরেটরি গুলির মাধ্যমে। অন্যদিকে নারী সুরক্ষা ও নিখোঁজ মানুষের সন্ধানে আলাদা দুটি পৃথক প্রকল্প চালু করা হয়। বর্তমানে মহিলারা যে সাইবার অপরাধের শিকার হন, তা দ্রুততার সঙ্গে জানানোর জন্য এবং তার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হল মহিলাদের জন্য বিশেষ সাইবার হেল্প ডেস্কের মাধ্যমে। সন্ধান নামক প্রকল্পের মাধ্যমে- কলকাতায় যে সমস্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নিখোঁজ ডায়েরি হয়েছে এবং নিখোঁজ রয়েছেন এখনও, এমন ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় কলকাতা পুলিশের উদ্যোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget