এক্সপ্লোর

নিজামউদ্দিনে যারা গিয়েছেন সরকারকে তথ্য দিন, খুঁজে বার করে কোয়ারেন্টিন করব: মমতা

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭। মৃত ৬।

কলকাতা: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭। মৃত ৬। বেলেঘাটা আইডি, এনআরএসএস সহ শহরের আরও একাধিক বেসকরকারি হাসপাতালে চলছে করোনা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা। সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে আপতকালীন কোয়ারেন্টিন সেন্টার। প্রশাসনের তরফে সর্বোতভাবে চেষ্টা করা হচ্ছে, সাধারণ মানুষকে সচেতন করে ঘরেই আটকে রাখতে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার হাতজোড় করে আবেদন করছেন, আগামী ২টো সপ্তাহ লকডাউন মেনে চলার জন্য। এরপরও রাজ্যের একাধিক জায়গায় লকডাউন অমান্য করে কোথাও জটলা, কোথাও জমায়েত এমনকি একসঙ্গে ধর্মীয় রীতি পালনের ছবিও সংবাদমাধ্যমে ধরা পড়ছে। এই পরিস্থিতিতে কার্যত হাতে পায়ে পড়ে মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশে বললেন, “একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা নিন। হাতজোড় করে, পায়ে পড়ে অনুরোধ করছি, রাজ্যের ক্ষতি করবেন না, দেশের ক্ষতি করবেন না।”

এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরের ২ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। আতঙ্কিত হবেন না। লকডাউনকে পুরোপুরি সফল করতেই হবে। অনেক জায়গায় রাস্তায় বেরোচ্ছেন মানুষ। হোম কোয়ারেন্টিনে থাকুন, বাড়িতে থেকেও সুস্থ হওয়া যায়। অত্যাবশ্যকীয় পণ্য বাজারে মিলছে, দূরত্ব বজায় রাখুন। অযথা ভিড় করবেন না। এই লড়াই সবাই মিলেই লড়তে হবে।”

পড়ুন: প্রধানমন্ত্রীর তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান মমতা বন্দ্যোপাধ্যায়ের

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত ৩৭, ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃতদের মধ্যে একজন নিউমোনিয়ায় মৃত্যু, একজনের কিডনির অসুবিধা ছিল।

করোনা আক্রান্ত ৩১ জনের মধ্যে কম্যান্ড হাসপাতালের চিকিৎসক আছেন। চিকিৎসকের পরিবারের ৪ জন করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত ৪টি পরিবারের ১৭ জনও আক্রান্ত। এদের প্রত্যেকের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি নিজামউদ্দিনের ঘটনায় করোনা আতঙ্ক আরও বেড়েছে। কেন্দ্র ও কেজরিবাল, একে অপরকে দায়ী করছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “বাংলা থেকে ৭১ জন গিয়েছিল, ৫৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে ৪০ জন বিদেশি ছিলেন। বাঁকুড়া, উত্তর দিনাজপুর, মগরাহাট থেকে কারা গেছিলেন? কেউ গেছিলেন কিনা খোঁজ নেওয়া হয়েছে। বাকিদের খুঁজে বার করে কোয়ারেন্টিনে পাঠানো হবে”। আরও একধাপ গিয়ে তাঁর অনুরোধ, ১৩ মার্চ দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে জমায়েতে যদি কেউ যান, তাহলে সরকারকে তথ্য দিন।

মহামারী ঠেকাতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে জানান,  “কাল পর্যন্ত ১ লক্ষ ১১ হাজার ৩৯৪ পিপিই দিয়েছি। ৪২ হাজার ২৯৬ এন-৯৫ মাস্ক দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। আরও দেওয়া হয়েছে ১৮ হাজার ৩৬৩ লিটার স্যানিটাইজার।

বুধবার আরও একবার তিনি হাতজোড় করে বলেন, “রাস্তায় বসে আড্ডা মারা বন্ধ করুন। ঘরে বসে মন্ত্র শুনুন, আজান করুন, প্রার্থনা করুন। দেশে লকডাউন, অর্থনীতিতেও লকডাউন। রাস্তায় বেরিয়ে  ক্ষতি করবেন না।”

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget