এক্সপ্লোর

কেন্দ্রের বাজেটে বরাদ্দ নেই, অন্ধকারে চলে গেল তিন মেট্রো প্রকল্পের সম্প্রসারণ, ক্ষুব্ধ মমতা

কলকাতা: কেন্দ্রের বাজেটে বাংলার একাধিক রেল প্রকল্পে কোপ। বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। কোনও প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনও প্রকল্পে বরাদ্দ কাটছাঁট করা হচ্ছে। বারবার মোদি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে বাংলার রেল প্রকল্প নিয়ে ফের উঠল বঞ্চনার অভিযোগ! কার্যত অন্ধকারে চলে গেল-- নিউ গড়িয়া-বারুইপুর, নোয়াপাড়া-ব্যারাকপুর এবং জোকা মেট্রোর সম্প্রসারণ প্রকল্প!! প্রথম দু’টি প্রকল্প অনুমোদন পেলেও তৃতীয় প্রকল্পের সমীক্ষার কাজ চলছিল। রেলসূত্রে খবর, এই প্রকল্পগুলির কাজ থমকে থাকায় এবার বরাদ্দ বন্ধ করে দেওয়া হল। ফলে প্রকল্পগুলির ভবিষ্যত নিয়েই প্রশ্ন উঠে গেল। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেক থেকে বিমানবন্দর সম্প্রসারণে নামমাত্র বরাদ্দ করা হয়েছে। একাধিক মেট্রো প্রকল্পে আবার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। নোয়াপাড়া-বারাসাত ভায়া বিমানবন্দর মেট্রো প্রকল্পে গতবার বরাদ্দ করা হয়েছিল ২২০ কোটি, এবার কমে ২১২ কোট ৫০ লক্ষ। বরানগর থেকে ব্যারাকপুর এবং দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে গতবার বরাদ্দ করা হয় ১০০ কোটি টাকা। সেটা এবার কমে, ৪২ কোটি ৫০ লক্ষ টাকা। সেন্ট্রাল পার্ক-হলদিরাম মেট্রো প্রকল্পে গতবারের বরাদ্দ ছিল ১০ লক্ষ টাকা। এবার বরাদ্দ মাত্র ১ লক্ষ টাকা! রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পে বরাদ্দ কমিয়ে দেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বাংলাকে বঞ্চিত করার প্রকৃষ্ট উদাহরণ। কেন্দ্রের বাজেটে নতুন প্রকল্প পায়নি বাংলা, উল্টে চালু মেট্রো প্রকল্পে কমেছে বরাদ্দ। বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। তবে বরাদ্দ বেড়েছে কয়েকটি প্রকল্পে। দমদম বিমানবন্দর-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পে আগের বার বরাদ্দ হয় ২৫০ কোটি টাকা। এবার ৩৪৪ কোটি টাকা। জোকা-ডায়মন্ড পার্ক মেট্রো প্রকল্পে গত বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৫০ কোটি টাকা। এবার সেটা বেড়ে হয়েছে ১৬৯ কোটি ৩৬ লক্ষ টাকা। তবে পূর্ব রেলের ভিভিন্ন প্রকল্পে এবার বরাদ্দ টাকার পরিমাণ গতবারের তুলনায় বেশ কিছুটা কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget