এক্সপ্লোর

Price Hike of daily Essentials: আলু ৫০, পেঁয়াজ ৭০, নিত্যপণ্যের দামবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের, আপাতত নেই স্বস্তির কোনও খোঁজও

মঙ্গলবার কলকাতার একাধিক বাজারে জ্যোতি আলুর দাম ৪৫ টাকা কেজি। আর চন্দ্রমুখী আলুর দাম ঘোরাফেরা করছে ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে। ব্যবসায়ীদের দাবি, নতুন আলু না ওঠা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।শুধু আলু নয়, পেঁয়াজের দামও চোখে জল আনার পক্ষে যথেষ্ট। গত সপ্তাহে পোস্তা বাজারে একবস্তা পেঁয়াজের দাম ছিল ১৮০০- ২০০০ টাকা। সেখানে মঙ্গলবার একবস্তা পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ২২০০ থেকে ২৪০০ টাকা।

সঞ্চয়ন মিত্র, আশাবুল হোসেন, সোমনাথ মিত্র, কলকাতা : শীতের আবহেও যেন রীতিমতো ছ্যাঁকা লাগার অবস্থা। সৌজন্যে আলু, পেঁয়াজের দাম। সামান্য আলুসেদ্ধ-ভাত, সঙ্গে অল্প পিঁয়াজ খেতে গিয়েও এখন বাধ্য হয়ে দুবার ভাবতে হচ্ছে মধ্যবিত্তকে। এমনিতেই করোনা আবহ বদলে দিয়েছে বহু মানুষের জীবন। কেউ হারিয়েছেন চাকরি। কারও কোপ পড়েছে রোজগারে। এমন অবস্থায় আবার আলু সেদ্ধ ভাতও যেন কষ্টকল্পনা! সঙ্গে চোখ রাঙাচ্ছে পিঁয়াজের অগ্নিমূল্যও। ইতিমধ্যেই বঙ্গে এসে পড়েছে শীত। কিন্তু শীতকালীন সব্জি চেখে দেখা তো দুর অস্ত্, আলু-পেঁয়াজ কিনতেই হাঁপিয়ে উঠছে সাধারণ মানুষ! জ্যোতি হোক বা চন্দ্রমুখী, প্রতি সপ্তাহে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙছে ভাতের পাতের এই অপরিহার্য সদস্য। মঙ্গলবার কলকাতার একাধিক বাজারে জ্যোতি আলুর দাম ৪৫ টাকা কেজি। আর চন্দ্রমুখী আলুর দাম ঘোরাফেরা করছে ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে। ব্যবসায়ীদের দাবি, নতুন আলু না ওঠা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। শুধু আলু নয়, পেঁয়াজের দামও চোখে জল আনার পক্ষে যথেষ্ট। গত সপ্তাহে পোস্তা বাজারে একবস্তা পেঁয়াজের দাম ছিল ১৮০০- ২০০০ টাকা। সেখানে মঙ্গলবার একবস্তা পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ২২০০ থেকে ২৪০০ টাকা। লাগামছাড়া আলু-পেঁয়াজের দাম নিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজনৈতিক তরজা চলবে তরজার মতো।  কিন্তু, আলু-পেঁয়াজের বাজারদর এভাবে বাড়লে সংসার চলবে কী করে? সেই দুশ্চিন্তাই আপাতত ঘুম কেড়েছে মধ্যবিত্তের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget