এক্সপ্লোর

Kolkata Weather Update: কলকাতায় ফের নামল পারদ, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

Weather Report of Kolkata: মাঘের দ্বিতীয় সপ্তাহে অব্যাহত আবহাওয়ার খামখেয়ালিপনা। সোমবার সামান্য বেড়েছিল তাপমাত্রা। মঙ্গলে আবার নামল পারদ। তবে ঠান্ডার আমেজ থাকলেও, উধাও জাঁকিয়ে শীত।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের সামান্য নামল পারদ। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

মাঘের দ্বিতীয় সপ্তাহে অব্যাহত আবহাওয়ার খামখেয়ালিপনা। সোমবার সামান্য বেড়েছিল তাপমাত্রা। মঙ্গলে আবার নামল পারদ। তবে ঠান্ডার আমেজ থাকলেও, উধাও জাঁকিয়ে শীত।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

সোমবার কলকাতার পারদ নেমেছিল ১৬.৬ ডিগ্রিতে। উত্তুর হাওয়ার দাপটে শীতের আরও একটি স্পেল পেয়েছিল রাজ্যবাসী। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সামান্য কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে থাকবে। তবে বেলা বাড়লে উধাও হবে শীত ভাব।

জেলায় জেলায় আরও কয়েকদিন বজায় থাকবে ঠান্ডার আমেজ।এছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের মধ্যে। দক্ষিণবঙ্গেও থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় কোনও কোনও জায়গায় মধ্যমমানের কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ঘন কুয়াশা দেখা দিতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget