এক্সপ্লোর

১০০ শতাংশ লকডাউন কার্যকর করতে কেন্দ্রীয় বাহিনী নামানোর সওয়াল করে বিতর্কে রাজ্যপাল

শহরতলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। রাস্তায় চলছে মাইকিং।

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত! হালফিলের পশ্চিমবঙ্গের এটা পরিচিত ছবি। অতীতে শিক্ষা, আইন এবং একে অপরের এক্তিয়ার নিয়ে বারংবার দ্বন্দ্বে জড়িয়েছে রাজভবন ও নবান্ন। জগদীপ ধনকড়ের মন্তব্য, তারপর সরকার কিংবা শাসক দল তৃণমূলের তরফে তার পাল্টা প্রতিক্রিয়া, করোনা সঙ্কটেও ছবিটা পাল্টাল না। এবার রাজ্যপালের ক্ষোভের নিশানায় মুখ্যমন্ত্রী ও তাঁর দফতর। পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ রাজ্যে ১০০ শতাংশ লকডাউন কার্যকর করতে ব্যর্থ বলে অভিমত ধনকড়ের। ধর্মীয় জমায়েত বন্ধ করা এবং সামাজিক দূরত্ব তৈরি করতে প্রশাসন ব্যর্থ, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের।

তাঁর অভিযোগ, “করোনা মোকাবিলায় পুঙ্খানুপুঙ্খভাবে লকডাউন কার্যকর করতে হবে। কিন্তু পুলিশ প্রশাসন সেই কাজে ব্যর্থ। লকডাউনকে সফল করতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা প্রয়োজন।”

১০০ শতাংশ লকডাউন কার্যকর করতে কেন্দ্রীয় বাহিনী নামানোর সওয়াল করে বিতর্কে রাজ্যপাল

রাজ্যপালের এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফেও রাজ্যপালের মন্তব্যের পাল্টা বক্তব্য উঠে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক যেমন জানিয়েছেন, বিগত সময়ে অন্তত ১ হাজার ১৭৪টি বাজার এক স্থান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও রাজ্যের ২৫৬টি বাজারে লোক সমাগম হচ্ছে এবং সেখানে পুলিশি নজরদারি চলছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্তা। প্রসঙ্গত, কলকাতা সহ রাজ্যের একাধিক শহরতলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। রাস্তায় চলছে মাইকিং। ৩ মে পর্যন্ত লকডাউন, এই সময়ে মানুষকে ঘরে থাকার অনুরোধ করছে পুলিশ।

রাজ্যপালের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের পক্ষ থেকে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, "উনি ট্যুইটারে কেন লকডাউন করছেন না? ওনার লকডাউন করা উচিত। উনি সাংবিধানিক প্রধান, কিন্তু, রাজনীতির সুরে কথা বলছেন।"

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget