এক্সপ্লোর

ডিসেম্বরেই কলকাতায় শুরু হচ্ছে জোড়া ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল, স্বেচ্ছাসেবক হতে প্রয়োজন এই শর্তগুলো : Corona Vaccine Trial in Kolkata

একটি নির্দিষ্ট বয়সসীমা থাকবে। তার মধ্যে থেকে স্বেচ্ছাসেবক বাছা হবে।কেউ আগে করোনা আক্রান্ত হলে স্বেচ্ছাসেবক হতে পারবেন না। স্বেচ্ছাসেবক হতে পারবেন না অন্তঃসত্ত্বারা। তবে ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে স্বেচ্ছাসেবক হওয়া যাবে। একবার স্বেচ্ছাসেবক হলে ১ বছর নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না।

কলকাতা: জটিলতা কাটিয়ে শেষমেষ মিলেছে ছাড়পত্র। আগামী মাসেই কলকাতায় শুরু হচ্ছে জোড়া করোনা ভ্যাকসিনের তৃতীয় তথা শেষ দফার ট্রায়াল। নাইসেডে কো-ভ্যাকসিন এবং স্কুল অফ ট্রপিক্যালে কোভো ভ্যাক্সের ট্রায়াল হবে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা NIV এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কো-ভ্যাকসিন। যার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের দায়িত্ব পেয়েছে কলকাতার নাইসেড।  এক হাজার স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে।  এখন থেকেই স্বেচ্ছাসেবক হতে চেয়ে মুহুর্মুহু ফোন আসছে নাইসেড কর্তৃপক্ষের কাছে। নাইসেড অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, ‘এটা থার্ড ফেসের ট্রায়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে ২৬ হাজার মানুষের মধ্যে ট্রায়ালের দায়িত্ব পেয়েছে ২৪টি সংস্থা। তার মধ্যে আমরা একটা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু করে দেব। এখন থেকে প্রচুর লোক আমাকে ফোন করছে স্বেচ্ছাসেবক হতে চেয়ে।‘ কিন্তু কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই? নাইসেড সূত্রে দাবি, প্রথমে একটি ফোন নম্বর দেওয়া হবে। যাঁরা ফোনে যোগাযোগ করবেন, প্রাথমিক বাছাইয়ের পর তাঁদের ডেকে শারীরিক পরীক্ষা হবে। তবে এক্ষেত্রেও রয়েছে বেশকিছু বিধি নিষেধ! যেমন, একটি নির্দিষ্ট বয়সসীমা থাকবে। তার মধ্যে থেকে স্বেচ্ছাসেবক বাছা হবে। কেউ আগে করোনা আক্রান্ত হলে স্বেচ্ছাসেবক হতে পারবেন না। স্বেচ্ছাসেবক হতে পারবেন না অন্তঃসত্ত্বারা।  তবে ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে স্বেচ্ছাসেবক হওয়া যাবে। একবার স্বেচ্ছাসেবক হলে ১ বছর নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না। নাইসেড কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে। গোটা প্রক্রিয়া শেষ করতে ২১-এর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ হয়ে যাবে। নাইসেড সূত্রে খবর, কোভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আবেদন জানানো হবে কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম ও বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষকে। এদিকে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে এই ভ্যাকসিনের ট্রায়াল করা হবে ১০০ জন স্বেচ্ছাসেবকের ওপর। ‘কোভো ভ্যাক্স’ তৈরি করেছে মার্কিন সংস্থা ‘নোভা ভ্যাক্স’। এর সঙ্গে যুক্ত রয়েছে আইসিএমআর এবং ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউটও। আরেক ভারতীয় সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউটও মার্কিন এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget