এক্সপ্লোর

ব্রিগেড থেকে গ্রেফতার দাপুটে মাওবাদী দম্পতি বিকাশ-তারা

কলকাতা: অবশেষে পুলিশের জালে মাওবাদী নেতা বিকাশ ও তার স্ত্রী তারা। আজ ব্রিগেড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স বা এসটিএফ -এর। কিন্তু, জঙ্গলমহলে ভোটের মুখে এই দাপুটে মাওবাদী দম্পতি কলকাতায় ব্রিগেডে কী করছিল? তাদের গ্রেফতারির সঙ্গে এই প্রশ্নটাও কিন্তু উঠেই গেল। একসময়কার এই দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী নেতা বিকাশই শেষপর্যন্ত পুলিশের জালে। কলকাতা থেকে মনসারাম হেমব্রম ওরফে বিকাশ এবং তাঁর স্ত্রী ঠাকুরমণি হেমব্রম ওরফে তারাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। তাদের দাবি, শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ এক পরিচিতের সঙ্গে দেখা করতে কলকাতায় আসে বিকাশ ও তার স্ত্রী তারা। গোপন সূত্রে খবর পেয়ে ব্রিগেড থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে একটি পিস্তল, ন’রাউন্ড গুলি এবং চিঠি। তাদের বিরুদ্ধে অপরাধমূলক যড়যন্ত্র ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ যুগ্ম পুলিশ কমিশনার বিশাল গর্গ বলেন, জেরা করে হুগলির মগরায় গোপন জেরার খোঁজ মিলেছে। উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল। বিধানসভা ভোটে নাশকতার কোনও পরিকল্পনা ছিল কিনা তা দেখা হচ্ছে। কিন্তু কে এই বিকাশ ও তারা? এসটিএফ সূত্রে খবর, বিকাশ মাওবাদীদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সদস্য ও রাজ্য মিলিটারি কমিশনের সম্পাদক। পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা, সাঁকরাইল থানার ওসি-কে অপহরণের মতো ঘটনার মূল পাণ্ডা ছিল এই বিকাশ। তাঁর স্ত্রী তারা মাওবাদীদের শালবনী স্কোয়াডের নেত্রী। এহেন দাপুটে মাওবাদী দম্পতি শেষপর্যন্ত পুলিশের জালে। কিন্তু, তারা কলকাতায় কী করছিল? জঙ্গলমহলে ভোটের ঠিক মুখে ব্রিগেড থেকে হঠাৎই কীভাবে পুলিশের জালে ধরা পড়ল তারা? এরকম বেশকিছু প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget