এক্সপ্লোর

সাপ্তাহিক রাশিফল

১৬.০৭.২০১৭ তারিখ থেকে ২৩.০৭.২০১৭ পর্যন্ত। রবি – মিথুনে। পরে কর্কটে। চন্দ্র – মিনে। মঙ্গল - কর্কট। বুধ – কর্কট। বৃহস্পতি – কন্যা। শুক্র – বৃষ । শনি বক্রি - বৃশ্চিক । রাহু – সিংহ। কেতু - কুম্ভে। তিথি সপ্তমী থেকে চতুর্দশী। রাশি ফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব।
মেষ
সপ্তাহের প্রথম দিকে কোনও ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মস্থানে সাহসের সঙ্গে কোনও পদক্ষেপ গ্রহণ করুন ভাল লাগবে। কোনও বন্ধুর জন্য গর্ববোধ হবে। দূরে ভ্রুমণের আলোচনা এখন থেকেই স্থির করুন। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আপনার নির্দেশ ভাল হবার জন্য কর্মস্থানে সুনাম বাড়তে পারে। নতুন প্রেমের বার্তা আসতে পারে। মা বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে। স্ত্রীর সাধ পুরণের সম্ভাবনা।
বৃষ
সম্পতি নিয়ে কোনও বিবাদ বাধতে পারে গুরুজনের সঙ্গে। মাথা ঠান্ডা রেখে এই সপ্তাহে সকল কাজ করতে হবে। না হলে বিপদ বাড়তে পারে। কোনও নতুন খবর মনে আনন্দ বাড়াতে পারে। মধ্য ভাগে কোনও ভাল আশা পুরণ হতে পারে। রক্ত চাপ বাড়তে পারে। সন্তানের কাজের ব্যপারে চেষ্টা। অন্য কাউকে নিয়ে সংসারে অশান্তি বাড়বে। গান নিয়ে যারা চর্চা করেন তাদের ভাল সুযোগ আসছে।
মিথুন
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে। মধ্যভাগে বকেয়া কাজ করুন। সমাজের কোনও ভাল কাজ করার জন্য সন্মান বাড়তে পারে। ব্যবসার জন্য নতুন করে অর্থ বিনিয়োগ করবেন না । কোনও ফটকা স্থান থেকে আয় বাড়তে পরে। সংসারের কোনও কাজে গাফিলতির জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। দূরে কোনও বন্ধুর বাড়িতে যাবার আলোচনা। গৃহ নির্মাণের জন্য বাড়িতে প্রস্তুতি। চিকিত্সার খরচ বাড়তে পারে।
কর্কট
সপ্তাহের প্রথম দিক কোনও শত্রুর সঙ্গে অশান্তি হতে পারে। বাড়িতে কোনও বন্ধুর জন্য নিজেদের ভিতর অশান্তি আসতে পারে। সপ্তাহের মধ্য ভাগে সকল দরকারি কাজগুলো করুন। সম্পতি নিয়ে পিতা মাতার সঙ্গে অশান্তি। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্ম স্থানে ঝঞ্ঝাট থেকে মুক্তি। ব্যবসার স্থানে কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাধতে পারে। সন্দেহর কারণে স্বামী স্ত্রী অশান্তি। বাড়তি অনেক খরচ নিয়ে সংসারে অশান্তি।
সিংহ
শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্ত অনুভাব করবেন। আয়ের সঙ্গে ব্যয়ও হবে প্রচুর। বিলাসিতাতে খরচ বাড়বে বেশি। ঘরের ঝগড়া বাহিরে বেশি বলবেন না লোক সুযোগ নেবে। পছন্দমতো কোন বন্ধুর সঙ্গে পাওয়াতে মনের আনন্দ। বিবাহ জীবনে কোনও অচেনা অশান্তি আসতে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। সমাজে সুনাম বাড়বে। প্রেমের ব্যপারে গুরুজনের সঙ্গে বিবাদ।
কন্যা
সপ্তাহের প্রথম দিকে কোনও লেনদেনের ব্যাপারে মনের ভিতর অস্থিরতা কাজ করবে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। অর্থ ভাগ্য মধ্যম, সঞ্চয় খুব ভাল হবে না। ব্যবসার দিকে একটু মনোযোগ দিন। শেয়ার ব্যবসায় টাকা বুঝে লাগাবেন। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। অজানা চাপ মনের ভিতর থকবে। মা বাবার সঙ্গে সপ্তাহটি খুব আনন্দে কাটবে। বন্ধুর কোনও কাজের জন্য কিছু লাভ হতে পারে।
তুলা
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়বে। রক্তচাপ বাড়তে পারে। চিকিত্সার ব্যাপারে কোনও ভুল হতে পারে। কথাবার্তা খুব বুঝে বলার চেষ্টা করুন। ব্যবসার দিকে কোনও মহিলার সঙ্গে বিবাদ বাধতে পারে। বন্ধুর দ্বারা কোনও ভাল উপকার হতে পারে। কাজের চাপ বাড়তে পারে। ছোটদের চঞ্চলতা আরও বেড়ে যাবে। মধ্য ভাগে সব দরকারি কাজ শেষ করুন। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি। শেষের দিকে সন্তান নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে।
বৃশ্চিক
শরীরে যন্ত্রণা বাড়তে পারে। সন্তানের ভুল চিকিৎসার জন্য নাজেহাল হতে হবে ও খরচ বৃদ্ধি পাবে। বাড়ির অশান্তির দিকে বেশি নজর দেবেন না। স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবে কোনও সিদ্ধান্ত গ্রহন করুন। এসপ্তাহে অন্যের দ্বারা কোনও উপকার পেতে পারেন। প্রেমের ব্যপারে কোনও ঝামেলা বাড়তে দেবেন না। মধ্যভাগে কোনও বিশেষ কাজে বাহিরে যেতে হতে পারে। ব্যবসা ভাল যাবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। খরচের ব্যপারে চিন্তা বৃদ্ধি।
ধনু
শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্তি অনুভব করবেন। আয়ের সঙ্গে ব্যয়ও বাড়বে। বিলাসিতাতে খরচ বাড়বে বেশি। ঘরের ঝগড়া বাহিরে বেশি বলবেন না, লোক সুযোগ নেবে। পছন্দমতো কোনও বন্ধুর সঙ্গ পাওয়াতে মনের আনন্দ। বিবাহ জীবনে কোন অচেনা অশান্তি আসতে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। সমাজে সুনাম বাড়বে।
মকর
সপ্তাহের প্রথম দিকে আয় ব্যয়ের সমতা ঠিক থকবে না। বাড়ির খরচ সর্বদা হাতের বাহিরে থাকবে। নিজের পাওনা আদায়ের জন্য একটু শক্তি খরচ করতে হবে। বাড়িতে স্বজন আসার জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে, সপ্তাহের মধ্যভাগে সব অশুভ জিনিষ একটু একটু কাটতে থকবে। পড়াশুনাতে খুব ভাল ফল পাবেন। বাড়ির বাইরের ঝগড়া ঘরে আসতে পারে। স্ত্রীর শরীরের ব্যাপারে চিন্তা বাড়বে। শেষের দিকে চাকুরীর স্থানে বিবাদ থেকে সাবধান। বিবাহ ব্যাপারে চাপ আসতে পারে।
কুম্ভ
এই সপ্তাহে শরীর নিয়ে খুব একটা চিন্তা থাকবে না তবে পেটের সমস্যা বাড়তে পারে। বাচ্ছাদের পড়াশুনাতে মন বসবে না। বাড়িতে কোনও বড় আনন্দের খবর আসতে পারে। দূরের কোনও বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে। রাস্তায় কোনও অচেনা লোকের জন্য বিপদে পড়তে পারেন। ভাই–বোনের অশান্তির জন্য পাড়ার লোকেরা সুযোগ নেবে। সম্পতি কেনার জন্য ভাল সময় আসছে। স্ত্রীর মনের কষ্ট বোঝার চেষ্টা করুন। ব্যবসার দিকে ভাল যোগাযোগ আসতে পারে।
মীন
সপ্তাহের প্রথম দিকে কর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে যারা ব্যবসা করেন তাদের জন্য ভাল খবর। শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে অশান্তি বাড়বে। বাড়িতে কোনও পশু পাখি নিয়ে শোকের ছায়া নামতে পারে। অধস্তন কর্মী দ্বারা কোনও ভাল কাজ হতে পারে। চাকুরির স্থানে ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। বাড়িতে একটু বুদ্ধি করে ঝগড়া এড়িয়ে চলুন। কোনও অতিথির সঙ্গে তর্ক বাধতে পারে। ব্যবসার দিকে সুনাম বৃদ্ধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget