এক্সপ্লোর

পোষ্যও হতে পারে করোনা ভাইরাসের বাহক! সাবধান করল চিনা স্বাস্থ্য কমিশন

পোষ্যদের জীবনহানিও এখন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

নয়াদিল্লি: গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে লাল সংকেত দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, চিনের নোভেল করোনা ভাইরাস এখন গোটা পৃথিবীর জন্যই চিন্তার বিষয়। একই সঙ্গে ভয়েরও। যেভাবে মৃত্যু মিছিল বাড়ছে তাতে শুধু চিন ভীত এমমটা নয়। গোটা বিশ্বেই কমবেশি মানুষ এই মারণরোগে আক্রান্ত হয়েছে এবং অনেকে মারাও গিয়েছে।  মানুষ শুধু নিজেদের চিন্তা করছে তেমনও নয়, পোষ্যদের জীবনহানিও এখন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

সারা বিশ্বেই এখন প্রশ্ন, পোষ্যরাও কি এই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে? এখনও পর্যন্ত কুকুর, বেড়াল বা অন্য কোনও পোষ্যের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা না ঘটলেও চিকিৎসকরা পোষ্যের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। আর সেকারণেই মানুষের সঙ্গে মাস্ক পরে চলাফেরা করতে দেখা যাচ্ছে পোষ্যদেরও।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, “যদি কোনও পোষ্য বাড়ির বাইরে যায় এবং করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে সেই পোষ্যও আক্রান্ত হতে পারে। এই কারণেই পোষ্যদের যতটা সম্ভব দূরে রাখাই শ্রেয়। এই সময়ে স্তন্যপায়ী প্রাণী বিশেষ করে বাড়ির পোষ্যদের ওপর আমাদের বিশেষ নজর দেওয়া উচিত।”

চিনে এখনও পর্যন্ত কোনও পোষ্যের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসেনি। তবে চিনের স্বাস্থ্য কমিশনের পরামর্শ, এই মহামারীর সময় পোষ্যকে নিয়ে চলাফেরা না করাই ভাল। একই সঙ্গে তারা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও পোষ্য থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে, এমনটা ভাবারও কোনও কারণ নেই। এছাড়াও, পোষ্যের আচার আচরণে কোনও পরিবর্তন দেখলে পশু চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাও বলা হচ্ছে।

সেরা শিরোনাম

BRICS Summit 2026 : 'কূটনৈতিক সাসপেন্সের' অবসান, BRICS-এ যোগ দিতে প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে আসছেন কি না জানিয়ে দিল চিন
'কূটনৈতিক সাসপেন্সের' অবসান, BRICS-এ যোগ দিতে প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে আসছেন কি না জানিয়ে দিল চিন
Abhishek Banerjee PA Arrested: 'অভিষেককে পুরোপুরি পরিচালনা করত ও', গ্রেফতার হওয়া সুমিত রায় সম্পর্কে বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
'অভিষেককে পুরোপুরি পরিচালনা করত ও', গ্রেফতার হওয়া সুমিত রায় সম্পর্কে বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
Sonam Wangchuk : সরকারকে এক সপ্তাহের 'ডেডলাইন' সোনম ওয়াংচুকের, এবার বিক্ষোভের হুঁশিয়ারি; কী দাবি ?
সরকারকে এক সপ্তাহের 'ডেডলাইন' সোনম ওয়াংচুকের, এবার বিক্ষোভের হুঁশিয়ারি; কী দাবি ?
BJP Extortion Allegation: তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ, নিমতায় বিজেপির যুব নেতার বিরুদ্ধে দায়ের এফআইআর
তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ, নিমতায় বিজেপির যুব নেতার বিরুদ্ধে দায়ের এফআইআর

ভিডিও

Prashant Barman News: 'আপনি তো খুব প্রভাবশালী', প্রশান্ত বর্মন-মামলায় মন্তব্য বিস্মিত বিচারপতির
Sumit Roy:
Sumit Roy | সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের | ABP Ananda LIVE
Sukanta Majumdar |
Ghantakhanek Sange Suman ০৯.০৮.২৬(পর্ব ২) : খাদ্য-বিধি শিকেয়, কলকাতার ৪০টা রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget