এক্সপ্লোর

Cattle Smuggling Case : গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর মা-বাবার খোঁজ সিবিআইয়ের, অভিবাসন দফতরকে চিঠি

বিনয় মিশ্রর মা-বাবার খোঁজ করছে সিবিআই। সূত্রের খবর, বিনয় মিশ্রর বাবা তেজবাহাদুর ও মা ললিতা মিশ্রর বিমানবন্দরে গতিবিধি সংক্রান্ত তথ্য জানতে অভিবাসন দফতরকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা : গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর মা-বাবার খোঁজ করছে সিবিআই। সূত্রের খবর, বিনয় মিশ্রর বাবা তেজবাহাদুর ও মা ললিতা মিশ্রর বিমানবন্দরে গতিবিধি সংক্রান্ত তথ্য জানতে অভিবাসন দফতরকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই চিঠি সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি করেছেন বিনয় মিশ্রর আইনজীবী।

এক ছেলে বিনয় মিশ্র ফেরার। আরেক ছেলে বিকাশ স্বাস্থ্যের কারণে জামিনে রয়েছেন। এই পরিস্থিতিতে গরু পাচারকাণ্ডে অভযুক্ত বিনয়ের মা-বাবার খোঁজ করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য ৩ বার নোটিস পাঠানো হয়েছে বিনয়ের বাবা তেজবাহাদুর মিশ্র ও মা ললিতাকে। কিন্তু তাঁরা একবারও হাজিরা দেননি। বিনয়ের বাবা-মা কোথায় গেছেন, সেই খোঁজ নিতে এবং বিমানবন্দরে তাঁদের গতিবিধি সম্পর্কে জানতে অভিবাসন দফতরকে চিঠি পাঠিয়েছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সিবিআই জানতে পেরেছে, বিনয়ের বাবা-মা এখন কলকাতায় নেই। তাঁরা কোথায় যেতে পারেন, সে বিষয়েই খোঁজ নেওয়া হচ্ছে। যদিও বিনয় মিশ্রের আইনজীবী জানিয়েছেন, অভিবাসন দফতরকে দেওয়া সিবিআইয়ের চিঠি সম্পর্কে তাঁদের কিছু জানা নেই। 

এদিকে, বিনয়ের ভাই বিকাশ মিশ্র বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন।  তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের অফিসাররা। স্বাস্থ্যের কারণে জামিনে রয়েছেন বিকাশ। জামিন পাওয়ার পর এদিনই প্রথম তিনি সিবিআই দফতরে যান। ইতিমধ্যে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে বিকাশের জামিন খারিজের আবেদন করেছে সিবিআই। শুক্রবার সেই মামলার শুনানিতে বিকাশকে হাজির থাকতে বলেছে আদালত।

গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার-- একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত বিনয় মিশ্র। সম্প্রতি সূত্র মারফত জানা যায়, বাবাকে সঙ্গে নিয়ে তিনি না কি এখন লুকিয়ে রয়েছেন ভানুয়াতুতে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে নীল জলে ঘেরা স্বর্গের মতো সাজানো ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। কলকাতা থেকে যার দূরত্ব প্রায় সাড়ে ৯ হাজার কিলোমিটার। সিবিআই সূত্রে দাবি, কলকাতা থেকে পালানোর পর, গত বছরের ১৯ ডিসেম্বর বিনয় মিশ্র দুবাইয়ের ভারতীয় দূতাবাসে তাঁর পাসপোর্ট সারেন্ডার করার জন্য আবেদন করেন। সেখানে তিনি জানান, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ায় তিনি ভারতীয় পাসপোর্ট ছাড়তে চান। সেই আবেদনপত্রে বিনয় মিশ্র দুবাইয়ের একটি ঠিকানা ও ফোন নম্বরও উল্লেখ করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি,  এরপর ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাস পাসপোর্ট সারেন্ডার সার্টিফিকেট ইস্যু করে। এই দু’টি নথিই সিবিআইয়ের হাতে এসেছে। বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget