এক্সপ্লোর

'টিকার আকাল না থাকলে ৬ মাস আগেই ১০০ কোটি টিকাকরণ হয়ে যেত', কেন্দ্রকে নিশানা মনীশ সিসোদিয়ার

এ প্রসঙ্গে আম আদমি পার্টি শুক্রবার কেন্দ্রের সমালোচনা করেছে

নয়া দিল্লি: বৃহস্পতিবারই ভারত ১০০ কোটি টিকাকরণের মাইলফলক পেরিয়েছে। এরপর দেশজুড়ে চলে উদযাপন। দেশের ১০০টি ঐতিহাসিক স্থানকে বৃহস্পতিবার সন্ধ্যেয় তেরঙ্গায় রাঙিয়ে তোলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন সকলেই। যদিও এ প্রসঙ্গে আম আদমি পার্টি শুক্রবার কেন্দ্রের সমালোচনা করে বলেছে যে টিকা রফতানি না করে কিংবা দেশে ভ্যাকসিন আকাল না হলে ৬ মাস আগেই এই কৃতিত্ব অর্জন করতে পারত মোদি সরকার। 

আম আদমি পার্টির সেকেন্ড ইন কমান্ড এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, "১০০ কোটি ভ্যাকসিনের মাইলফলক উদযাপন করার সময়, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি কেন্দ্রীয় সরকার সময়মতো পর্যাপ্ত ব্যবস্থা করত এবং জনসংযোগ কর্মকাণ্ডে বিনিয়োগ না করে, ভারত যখন টিকা ঘাটতির সম্মুখীন হয় তখন ডোজ রফতানি না করত, তাহলে সারা দেশেকমপক্ষে ছ'মাস আগে এই মাইলফলক অর্জন করা যেত।" 

শুক্রবার ভ্যাকসিনেশনের সাফল্য নিয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছেন,  ‘ভারতের ভ্যাকসিনেশন কর্মসূচির পুরোটাই বিজ্ঞাননির্ভর।  টিকা তৈরি করা নিয়েও আমাদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। উত্পাদনের সঙ্গে চ্যালেঞ্জ ছিল দেশের সর্বত্র টিকা পৌঁছে দেওয়ার’। মোদির কথায়,  ‘অতিমারীর শুরুতে বলা হয়েছিল, ভারতের পক্ষে এই লড়াই কঠিন হবে। বলা হয়েছিল, এত অনুশাসন এখানে কী করে পালিত হবে? সবাইকে নিয়ে নিখরচায় ভ্যাকসিনেশন কর্মসূচি চালু হয়েছিল। টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি।’

এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "টিকা আমরা এর আগে বাইরে থেকে আমদানি করতাম। তাই অতিমারীর শুরুতে অনেক প্রশ্ন ছিল। ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সেই সমস্ত প্রশ্নের উত্তর।আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে। একশ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য পেয়েছে দেশ। এই সাফল্য গোটা দেশের, দেশবাসীকে এর জন্য অভিনন্দন। ‘কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত’। 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget