এক্সপ্লোর

LGBTQ Committee: এবার LGBTQ+ কমিটি গড়ল কেন্দ্র, বৈষম্য ঘুচিয়ে সমানাধিকার প্রতিষ্ঠায় পদক্ষেপ

Supreme Court: গত ১৭ অক্টোবর কেন্দ্রকে বিশেষ কমিটি গড়ে LGBTQ+ মানুষদের বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত।

নয়াদিল্লি: সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। বরং কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলা হয়েছে। আইন এনে এ ব্যাপারে কেন্দ্রকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। আদালতের ওই নির্দেশের ছ’মাসের মাথায় বিষয়টি নিয়ে তৎপর হল কেন্দ্র। ছয় সদস্যের একটি কমিটি গড়ল কেন্দ্র। সমকামী, উভকামী, রূপান্তরকামী, বহুকামী থেকে নিষ্কামী মানুষদের বৈষম্যের হাত থেকে রেহাই দিতে কী পদক্ষেপ করা যায়, তাঁদের সরকারি প্রকল্পের আওতায় কী কী সুবিধা দেওয়া যায়, তা পর্যালোচনা করে দেখবে ওই কমিটি। (LGBTQ Committee)

গত ১৭ অক্টোবর কেন্দ্রকে বিশেষ কমিটি গড়ে LGBTQ+ মানুষদের বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতোই ছয় সদস্যের কমিটি গড়ল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব ওই কমিটির চেয়ারপার্সন। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের সচিব, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব, আইন মন্ত্রকের সচিব এবং সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন বিভাগের সচিব ওই কমিটিতে রয়েছেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, LGBTQ+ মানুষদের যাতে সমাজে কোনও বৈষম্যের শিকার না হতে হয়, সরকারি প্রকল্পের আওতায় সবরকম সুযোগ-সুবিধা পান যাতে তাঁরা, দেশের কোথাও যাতে হিংসা, হেনস্থার শিকার না হতে হয় তাঁদের, কেউ যাতে তাঁদের উপর জোর খাটাতে না পারে, তার জন্য কী উপায় বের করা যেতে পারে খতিয়ে দেখবে ওই কমিটি।

আরও পড়ুন: Salman Khan House Firing: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার ২

শুধু সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, স্বাস্থ্য পরিষেবা পেতেও অনেক সময় হেনস্থার শিকার হতে হয় LGBTQ+ মানুষদের। তাঁদের চিকিৎসা বা অস্ত্রোপচার করতে রাজি হন না অনেকে। তাই সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির আওতায় তাঁরা যাতে সবরকম সুযোগ-সুবিধা পান, কোনও রকম অসুবিধের মুখে যাতে পড়তে না হয় তাঁদের, তা সুনিশ্চিত করাই লক্ষ্য ওই কমিটির।

বিবাহের অধিকার থেকে সমলিঙ্গের যুগলদের বঞ্চিত করা যায় না বললেও, সমলিঙ্গের বিবাহের আইন স্বীকৃতি দেওয়ার পথে এগোয়নি সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানায়, সমকামী যুগলদের অধিকার এবং প্রাপ্য নিয়ে কমিটি গড়তে হবে কেন্দ্রকেই।  প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার জন্য আইন তৈরি বা পাল্টানোর অধিকার নেই শীর্ষ আদালতের। তাই কেন্দ্রকেই বিষয়টি নিয়ে এগনোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget