এক্সপ্লোর

করোনাভাইরাস সংক্রমণ রোধে ৫০ শতাংশ কর্মচারীকে বাড়িতে বসে কাজ করতে নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ সংক্রান্ত মন্ত্রকের খবর, করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত। গণ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে লোকজনের আসা যাওয়ার মধ্যে দিয়ে সংক্রমণ ছড়ানোর বিন্দুমাত্র সম্ভাবনা যাতে না থাকে, তা সুনিশ্চিত করতে চায় তারা। আমলা মহল যাতে সংক্রমণের আঁচ থেকে দূরে থাকে, তাও লক্ষ্য কেন্দ্রের।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের মধ্যে একের পর এক রাজ্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি কমাচ্ছে বা কাজের সময়সীমা কাটছাঁট করছে। এবার কেন্দ্রের সরকারও জানিয়ে দিল, সরকারি অফিসগুলির ৫০ শতাংশ বাড়িতে বসে কাজ করবেন। বাকি কর্মীরা থাকবেন অফিসে। সব কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, রাজ্য পরিচালিত সংস্থা ও কেন্দ্রের অর্থে চলা অন্য সব সংস্থায় এই নিয়মে কাজ চালাতে হবে। গ্রুপ বি ও সি-ভুক্ত কর্মীরা অর্থাত মাঝারি ও জুনিয়র পদের লোকজন বাড়ি থেকে কাজ করবেন। অফিসে যারা থাকবেন, তাঁদেরও কাজের সময়সীমা এদিকওদিক করা হবে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ সংক্রান্ত মন্ত্রকের খবর, করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত। গণ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে লোকজনের আসা যাওয়ার মধ্যে দিয়ে সংক্রমণ ছড়ানোর বিন্দুমাত্র সম্ভাবনা যাতে না থাকে, তা সুনিশ্চিত করতে চায় তারা। আমলা মহল যাতে সংক্রমণের আঁচ থেকে দূরে থাকে, তাও লক্ষ্য কেন্দ্রের। দেশব্যাপী প্রায় ৪৮ লক্ষ ৩৪ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সিংহভাগই গ্রুপ বি ও সি-তে পড়েন। মোট কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে আনুমানিক ৩১ লক্ষ ১০ হাজার সরাসরি কেন্দ্রের নিয়োগ করা, বাকিরা রাজ্য সরকারি অর্থে চলা সংস্থা। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ সংক্রান্ত মন্ত্রকের সুজাতা চতুর্বেদীর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় প্রধানদের সুনিশ্চিত করতে হবে যে, প্রতিদিন ৫০ শতাংশ কর্মীকে যেন বাড়ি থেকে কাজ করবেন, গ্রুপ বি ও সি কর্মীদের ৫০ শতাংশ থাকবেন অফিসে। সরকারি পরিসংখ্যান অনুসারে কেন্দ্রীয় সরকারের ২.৪ লক্ষ গ্রুপ বি অফিসার আছেন (এদের ৬০ শতাংশ গেজেটেড অফিসার),২৭.৭ লক্ষ গ্রুপ সি-তে পড়েন। আজকের নির্দেশের অর্থ, মাত্র ১.১ লক্ষ গ্রুপ এ অফিসারকে কর্মস্থলে থেকে কাজ করতে হবে। তাঁদের সময়সীমাও বদলে যেতে পারে। চতুর্বেদীর নির্দেশিকায় বলা হয়েছে, তিনটি দলে ভাগ করা হতে পারে কর্মীদের। প্রথম ব্যাচের ডিউটি শুরু হবে সকাল ৯টায়, দ্বিতীয় দলটি শুরু করবে সাড়ে ৯টায় ও তৃতীয় দলটি শুরু করবে সকাল ১০টায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
Success Story: বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত
বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget