এক্সপ্লোর

মাকরঁ ‘সন্ত্রাসবাদী’, তোপ চেচনিয়ার দাপুটে নেতা কাদিরভের

পেটি হত্য়ার পর মাকরঁ অবাধ বাকস্বাধীনতা ও ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মূল্য়বোধের পক্ষে সওয়াল করে দেওয়া বিবৃতিতে অঙ্গীকার করেন, তাঁর দেশ কখনই ওই ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ করবে না। কিন্তু মাকরেঁর অবস্থানে ক্ষোভ ছড়িয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয়।

নয়াদিল্লি: চেচনিয়ার নেতা রামজান কাদিরভের রোষের মুখে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ অংশের দাপুটে নেতা কাদিরভ। তিনি প্যারিসের শহরতলির স্কুলের বাইরে শিক্ষককে গলা কেটে হত্যার নিন্দায় মাকরঁ যে ভাষায় ইসলামি কট্টরপন্থীদের সমালোচনা করেছেন, তাতে তীব্র প্রতিক্রিয়া দিয়ে তাঁকে ‘সন্ত্রাসবাদী’ বলেছেন। স্যামুয়েল পেটি নামে ফরাসি শিক্ষক অবাধ বাকস্বাধীনতার ওপর ক্লাসে পড়ানোর সময় পয়গম্বর হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র ব্যবহার করে অনলাইনে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েন। ফরাসি কার্টুন ম্যাগাজিন শার্লি এবদোয় ২০১৫ সালে মহম্মদের যে ব্যঙ্গচিত্র ছাপা হওয়ায় তাদের দপ্তর জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল, সেই ছবিই ক্লাসে দেখান পেটি। এজন্য চলতি মাসে তাঁকে গলা কেটে খুন করে ১৮ বছরের চেচেন যুবক আবদুল্লাখ আনজোরভ, যার জন্ম মস্কোয় হলেও পরে যে অভিভাবকদের সঙ্গে প্যারিস চলে এসেছিল। মাকরঁ ফরাসি স্কুলশিক্ষকের সমর্থনে যেভাবে সরব হয়েছেন, তার নিন্দা করে কাদিরভ বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিজেকেই সন্ত্রাসবাদীর মতো আচরণ করছেন। তিনি উসকানি সমর্থন করে পরোক্ষে মুসলিমদের অপরাধে সামিল হতে বলছেন। মাকরেঁর অবস্থানে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিম অসন্তুষ্ট বলে জানিয়ে কাদিরভ বলেছেন, এধরনের নীতি ‘ট্র্যাজিক’ পরিণতি ডেকে আনতে পারে। খুব বেশি দেরি হয়ে যাওযার আগে আপনার প্ররোচনা ও ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত বন্ধ করুন মাকরঁ, নয়তো ইতিহাসে আপনি পাগলের মতো সিদ্ধান্ত নেওয়া প্রেসিডেন্ট বলে চিহ্নিত হবেন। আপনি সহজেই নিজেকে আপনার দেশে সন্ত্রাসবাদের নেতা ও রূপকার বলতে পারেন। স্কুলশিক্ষকের বীভত্স গলা কেটে হত্যার ঘটনায় ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া, শোকের পরিবেশ তৈরি হয়েছে। তবে কাদিরভের দাবি, আনজোরভের চেচনিয়ার সঙ্গে কোনও সম্পর্কই নেই। পেটি হত্য়ার পর মাকরঁ অবাধ বাকস্বাধীনতা ও ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মূল্য়বোধের পক্ষে সওয়াল করে দেওয়া বিবৃতিতে অঙ্গীকার করেন, তাঁর দেশ কখনই ওই ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ করবে না। কিন্তু মাকরেঁর অবস্থানে ক্ষোভ ছড়িয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয়। সিরিয়ায় যেমন মাকরেঁর ছবি পোড়ানো হয়েছে, তেমনই লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফরাসি পতাকায় আগুন ধরানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরডোগান দেসবাসীকে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। কট্টরপন্থী ইসলাম সম্পর্কে মাকরেঁর কঠোর অবস্থানে ন্যাটোভুক্ত দেশগুলির মধ্যেই সংঘাত চলছে। তিনি বলেছেন, ফ্রান্সে যেমন বলা হচ্ছে,তুরস্কের ছাপ-মারা পণ্য কিনবেন না, তেমনই আমি নিজের দেশবাসীকে বলছি, কখনও ফরাসি লেবেল মারা পণ্য ব্যবহার করবেন না। কাতার, কুয়েতের সুপারমার্কেটেও ফরাসি পণ্য বয়কট চলছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
SIR Row: SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী
SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget