এক্সপ্লোর

Chetla:চা দিতে দেরি, চেতলায় দোকান মালিক ও তাঁর ছেলেকে ছুরির কোপ

বুধবার রাত ৮টা!  কলকাতায় এমন কিছু রাত নয়। চেতলা তখন জমজমাট। কাছে পিঠে ভিভিআইপিদের বাড়ি হওয়ায় পুলিশি নজরদারিও যথেষ্ট। সেখানেই সবার চোখের সামনে ঘটে গেল এমন ঘটনা।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  চা দিতে দেরি হওয়ায়  চেতলায় দোকান মালিক ও তাঁর ছেলেকে ছুরির কোপ মারার অভিযোগ। মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দোকান মালিক এসএসকেএম হাসপাতালে ভর্তি।

 

গড়িয়াহাটের পর এবার চেতলা। ফের রাতের কলকাতায় বেপরোয়া দুষ্কৃতীরাজ!  রবিবার রাতে গড়িয়াহাটের সুইনহো লেনে মা ও মেয়ের ওপর চড়াও হয় ২ দুষ্কৃতী। দশম শ্রেণির ছাত্রীকে টেনে হিঁচড়ে, মারধর করে, ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। 

 

এবার চেতলায় অভিযোগ উঠেছে চা দিতে সামান্য দেরি হওয়ায় দোকান মালিক ও তাঁর ছেলেকে খুনের চেষ্টা করা হয়। অভিযোগ, আঘাত করা হয় ছুরি ও ইট দিয়ে। বুধবার রাত ৮টা!  কলকাতায় এমন কিছু রাত নয়। চেতলা তখন জমজমাট। কাছে পিঠে ভিভিআইপিদের বাড়ি হওয়ায় পুলিশি নজরদারিও যথেষ্ট। সেখানেই সবার চোখের সামনে ঘটে গেল এমন ঘটনা।

 

পুলিশ সূত্রে খবর, স্থানীয় যুবক বুবাই দেব চেতলার রাখাল দাস আঢ্য রোডে রবি মথের দোকানে এসে চা খেতে চান। সেই সময় দোকানে ভিড় ছিল। চা দিতে সামান্য দেরি হওয়ায় দোকান মালিকের সঙ্গে বচসা জুড়ে দেয় অভিযুক্ত। অভিযোগ, তারপর আচমকাই ছুরি বের করে মালিকের ওপর চড়াও হয়।  বাবাকে বাঁচাতে ছেলে এগিয়ে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। ইট দিয়ে মারা হয় মাথায়। এরপর ওই জায়গা থেকে চম্পট দেয় অভিযুক্ত। 

 

আহত চায়ের দোকানের মালিক ভর্তি এসএসকেএম হাসপাতালে। ছেলেকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে চেতলা থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কেন সঙ্গে ছুরি নিয়ে ঘুরছিল? তার বিরুদ্ধে আগে কোনও অপরাধের অভিযোগ আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

 

 

 

সেরা শিরোনাম

Nepal Flash Flood: নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
CJP Delhi Protest: ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
Cockroach Janata Party: অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়
অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget