এক্সপ্লোর

Chhattisgarh News : সরকারের কাজ প্রচার না করলে তাদের নামে পাতিলেবু-বলি ! হুমকি বিজেপি সাংসদের

কালা জাদু করে দেওয়ার হুমকি দিলেন বিজেপি সাংসদ, তাও আবার প্রকাশ্যে। 

নয়াদিল্লি : এগোচ্ছে পৃথিবী। এগোচ্ছে দেশ। আর তারই মধ্যে ছত্তীসগঢ়ে একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুঁথিগত শিক্ষা, আলো পৌঁছে দিতে পারছে না অনেকের মধ্যেই। কালা-জাদুর প্রতি বিশ্বাস ছড়িয়ে পড়ছে এ রাজ্যের গ্রামগঞ্জ থেকে শহরে। এবার তো স্বয়ং বিজেপি সাংসদের মুখেও শোনা গেল কালা-জাদুর দাওয়াই। গত কয়েক মাসে একের পর এক অপরাধের, হত্যা, আত্মহত্যার পিছনে উঠে এসেছে কালা-জাদুর  তত্ত্ব। আর আবার কালা জাদু করে দেওয়ার হুমকি দিলেন বিজেপি সাংসদ, তাও আবার প্রকাশ্যে। 

কাঙ্কেরের বিজেপি সাংসদ ভোজরাজ নাগ একটি সভায় বক্তব্য রাখছিলেন। দৈনিক ভাস্করের রিপোর্ট অনুসারে,  সেখানে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের অনেক প্রকল্পের কথা মানুষের মধ্যে সেভাবে পৌঁছাচ্ছে না। তার কারণ বেশ কিছু লোক অবহেলা করেই সরকারের প্রকল্পের সুবিধেগুলি মানুষকে জানাচ্ছে না। আর যারা এই কাজ করছে না, তাদেরকে দিলেন কালা জাদু করে দেওয়ার হুমকি ! বললেন, এই কাজ না করলে তাদের নামে পাতিলেবু বলি দেওয়া হবে।  অনেকেরই বিশ্বাস, এই ধরনের ক্রিয়াকলাপ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর সঙ্গে সম্পর্কিত। 

NDTV র রিপোর্ট অনুসারে,  ছত্তীসগড়ে একের পর কালা-জাদু সম্পর্কিত ঘটনা ঘটে চলেছে।  বেশ কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়়িয়ে পড়ছে কালা জাদুর তত্ত্ব, মানুষের মনে ঢুকে থাকা গভীর কুসংস্কার।  ১৫ সেপ্টেম্বর সুকমা জেলার ইটকাল গ্রামে পুলিশ কনস্টেবল মৌসম বুচ্চা ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযুক্তদের বিশ্বাস,এই পরিবার কালা-জাদু চর্চা করত। একইভাবে গত ১২ সেপ্টেম্বর বালোদাবাজারে ডাইনি সন্দেহে একই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়। ছারচেদ গ্রামের একটি পরিবারের বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল । তাদের সন্দেহ ছিল,তাদের এক প্রতিবেশী  ব্ল্যাক ম্যাজিক করছিল। এই সন্দেহের বশেই প্রতিবেশীর পরিবারকে নির্মম ভাবে হত্যা করা হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। এ ধরনের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ৫ অক্টোবর, রায়পুরের কাছে নিনওয়া গ্রামে, বছর পঞ্চান্নর ভুবনেশ্বর যাদব নামে এক ব্যক্তি মন্দিরে গিয়ে নিজের গলা কেটে ফেলেন আত্মবলিদান স্বরূপ ! NDTV র রিপোর্ট অনুসারে, মে মাসে আবার বলরামপুরে একজন তার বড় ছেলেকে বলি দেয়, ভগবানকে তুষ্ট করতে ! এভাবে একের পর এক ঘটনা ঘটেই চলেছে ছত্তীসগঢ়ে। পরিসংখ্যান রীতিমতো গা শিউরে ওঠার মতো। ২০২০ র জানুয়ারি থেকে এ বছর জুন মাস পর্যন্ত শুধু ছত্তীসগঢ়েই কুসংস্কার সম্পর্কিত ৫৪ টি হত্যার অভিযোগ উঠেছে।  প্রতি বছর, রাজ্যে কুসংস্কারের জন্য ২০০ টিরও বেশি হিংস্র ঘটনা ঘটে । ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) অনুসারে, ২০২১ সালে, ছত্তীসগঢ়ে দেশের সবচেয়ে বেশি সংখ্যক কালা-জাদু সংক্রান্ত অপরাধের ঘটনার উল্লেখ পাওয়া যায়। 

২০০৫ সালে, ছত্তীসগঢ় সরকার কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য  "Tonhi Harassment Act" এনেছিল। কিন্তু একের পর এক ঘটনা চোখে আঙুন দিয়ে দেখিয়ে দিচ্ছে শুধু আইন আনাই যথেষ্ট নয় ! আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।   

আরও পড়ুন : 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget