এক্সপ্লোর

Covid19 Update: এবিপি আনন্দের খবরের জেরে কোন্নগরকাণ্ডে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, টাকা ফেরাল অ্যাম্বুল্যান্স

করোনা আক্রান্ত ওই রোগীর চিকিৎসা নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর। চিকিৎসায় যাতে কোনও অসুবিধে না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ এসেছে। 

হুগলি: এবিপি আনন্দের খবরের জের, টাকা ফেরাল অ্যাম্বুল্যান্স। কোন্নগরকাণ্ডে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই রোগীর পরিবার টাকা ফেরৎ পেয়েছে। বাড়তি ২০ হাজার টাকা ফেরালেন অ্যাম্বুল্যান্সের মালিক। এদিন চন্দননগর ফাঁড়িতে এসে রোগীর পরিবারকে টাকা ফিরিয়ে দিয়ে যান অ্যাম্বুল্যান্সের অভিযুক্ত মালিক।

পাশাপাশি, করোনা আক্রান্ত ওই রোগীর চিকিৎসা নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর। চিকিৎসায় যাতে কোনও অসুবিধে না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ এসেছে। 

করোনা আবহে একের পর এক হয়রানির ছবি। শুক্রবারই অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠে হুগলির কোন্নগরে। জানা যায়, মাত্র  ৬ ঘণ্টার জন্য ৩৩ হাজার টাকা ভাড়া নিয়েছে অ্যাম্বুল্যান্স। স্বামী অসুস্থ তাই ভাড়া মেটাতে বাধ্য হয়ে গয়না বন্ধক দিতে হয়েছে বলে দাবি করেন কোন্নগরের এক মহিলা। স্বামীকে নিয়ে কলকাতার একাধিক হাসপাতালে ঘুরলেও বেড মেলেনি বলেও অভিযোগ করেন তিনি। 

উত্তরপাড়ার বাসিন্দা মেহতাব আলম আনসারি বুধবার করোনা আক্রান্ত হন। সেদিনই তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে পরিবার। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় স্বামীকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তনুশ্রী মজুমদার। বৃহস্পতিবার দুপুরে একটি অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে যাওয়ার পর থেকেই শুরু ভোগান্তির। 

ওই মহিলার দাবি, ৭ ঘণ্টা ধরে কলকাতার ৬টি সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরেও মেলেনি বেড। অভিযোগ, প্রথমে ১৩ হাজার টাকা চাওয়া হলেও, শেষ পর্যন্ত তাঁর থেকে ৩৩ হাজার টাকা দাবি করেন অ্যাম্বুল্যান্স চালক। ভাড়া না মেটালে হাসপাতালে ওই বধূর স্বামীকে নামাতেও চালক অস্বীকার করেন বলে অভিযোগ। রোগীর স্ত্রী জানান, শেষপর্যন্ত গয়না বন্ধক রেখে ভাড়া মেটান তিনি।

অ্যাম্বুলেন্সের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট চালকের কাছে খোঁজ নিয়ে দেখছেন। এরপরই এই খবর সম্প্রচার করে এবিপি আনন্দ। তার জেরই তৎপর হয় প্রশাসন। খবর পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কাছেও। তাঁর হস্তক্ষেপেই টাকা ফেরৎ পায় অসহায় পরিবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget