এক্সপ্লোর

Maharashtra CM on Coronavirus : জুলাইয়ে কোভিডের তৃতীয় ঢেউ মহারাষ্ট্রে ? তৈরি থাকতে বললেন উদ্ধব

কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা শুরু মহারাষ্ট্রে।খোদ এই এই আশঙ্কা প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

মুম্বই : কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা শুরু মহারাষ্ট্রে। খোদ এই এই আশঙ্কা প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

কমার নাম নেই। প্রতিদিনই রাজ্যে বেড়ে চলেছে করোনার গ্রাফ। পরিস্থিতি জানতে বৃহস্পতিবারই ডিভিশনাল কমিশনার ও ডিস্ট্রিক্ট কালেক্টরদের নিয়ে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। করোনা রুখতে রাজ্যের হাতে কী স্টক রয়েছে তা জানতে চান উদ্ধব। আপতকালীন পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান, মহামারী বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে সরকারের। তাঁরা সকলেই জুলাই-আগস্টে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। এই বিষয়ে প্রশাসনের আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সংক্রমণ রুখতে তড়িঘড়ি পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ''আাগামী দিনে মহারাষ্ট্রের বর্তমান অবস্থা ফের দেখতে চান না তিনি।''

এ বিষয়ে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, ''বৃহস্পতিবার ডিভিশনাল কমিশনার ও ডিস্ট্রিক্ট কালেক্টরদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আমাদের আত্মনির্ভর হতে হবে। বিশেষ করে অক্সিজেন সরবারহের ক্ষেত্রে। কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় কোনওভাবেই যাতে অক্সিজেনের অভাব না দেখা দেয়, সেই বিষয়ে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে সবাইকে।''

সূত্রের খবর, স্টেট টাস্ক ফোর্স ও মেডিক্যাল ফিল্ডের আধিকারিকদের সঙ্গে কথা বলেই এই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে মহারাষ্ট্র। বিভিন্ন দেশের করোনার ঢেউয়ের কথা মাথায় রেখেই এই আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের ধারণা, মে মাসের শেষের দিকে মহারাষ্ট্রে করোনা গ্রাফ কমতে থাকবে। কিন্তু তা নিয়ে খুশির থেকে চিন্তা বাড়বে বেশি। কারণ জুলাইয়ের শেষে ফের রাজ্যে হামলে পড়তে পারে করোনা।

মহারাষ্ট্রের বর্তমান কোভিড পরিস্থিতি বলছে, বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬,১৫৯ জন। যার জেরে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫,৩৯,৫৫৫জন। তবে কমেছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮,৫৩৭জন। একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭১ জনের। যাদের মধ্যে পুনেতেই মারা গিয়েছেন ১৩০ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget