এক্সপ্লোর

Anthrax Pneumonia Case: চিনে এবার মারণ অ্যানথ্রাক্স নিউমোনিয়ায় আক্রান্তের হদিস মিলল

চিনে অ্যানথ্রাক্স নিউমোনিয়ায় আক্রান্তের হদিস পাওয়া গেল। সে দেশের উত্তর হেবেই প্রদেশের চেঙড়ে শহরের ঘটনা।

বেজিং : চিনের উহান থেকে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। এই অতিমারির প্রকোপ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে চিনে অ্যানথ্রাক্স নিউমোনিয়ায় আক্রান্তের হদিস পাওয়া গেল। সে দেশের উত্তর হেবেই প্রদেশের চেঙড়ে শহরের ঘটনা। আক্রান্তের গবাধি পশু, ভেঁড়া এবং এইসব প্রাণী থেকে উৎপাদিত জিনিসের সংস্পর্শে থাকার ইতিহাস রয়েছে।

অ্যানথ্রাক্স নিউমোনিয়ার উপসর্গ দেখা দেওয়ার পর আক্রান্ত ওই ব্যক্তিকে চার দিন আগে অ্যাম্বুলেন্সে করে বেজিংয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। চিকিৎসা চলছে। বেজিং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে উদ্ধৃত করে এই রিপোর্ট করেছে গ্লোবাল টাইমস।

মূলত গবাধি পশু ও ভেঁড়ার মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা যায়। অসুস্থ প্রাণীদের সংস্পর্শে আসার পর বা দূষিত প্রোডাক্ট থেকে সংক্রমিত হয়ে পড়ে মানুষ। তবে ৯৫ শতাংশ ক্ষেত্রে চামড়ার মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গেছে। এমনটাই জানিয়েছে বেজিং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

সবথেকে বিপজ্জনক সংক্রমণ হচ্ছে অ্যানথ্রাক্স নিউমোনিয়া। ব্যালিসাস অ্যানথ্রাসিসে দূষিত ধূলো কোনও রোগী নিশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সে সংক্রমিত হয়ে পড়তে পারে। মাংসের মতো খাবার দূষিত হয়ে গেলে সেই খাবার থেকে ইনটেস্টিনাল ইনফেকশন হয়। তাতে বমি হওয়া, ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা দেয়। মানুষ থেকে মানুষের মধ্যে সরাসরি অ্যানথ্রাক্স সংক্রমিত হতে পারে। কিন্তু, এটা ফ্লু বা কোভিড ১৯-এর মতো সংক্রামক নয়। 

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ফের সক্রিয় হয়েছে চিন । দেশের যেসব প্রদেশে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সেখান থেকে কাউকে রাজধানী বেজিংয়ে আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও তুলনামূলকভাবে বেশি সংক্রমিত এলাকা থেকে আগতদের ঠেকাতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে ট্রেনের টিকিট ক্রয় ও বিমান পরিষেবার মতো বিষয়গুলি। তাতে কতটা সংক্রমণ ঠেকানো যায় সেদিকে তাকিয়ে প্রশাসন।

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
Shubman Gill: রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
Viral News: বাজার থেকে কেনা সবজি তাজা তো ? আঁতকে ওঠার মতো একটি ভিডিও ভাইরাল, চিন্তায় সকলে, দেখুন
বাজার থেকে কেনা সবজি তাজা তো ? আঁতকে ওঠার মতো একটি ভিডিও ভাইরাল, চিন্তায় সকলে, দেখুন

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget