এক্সপ্লোর

১১৮ অ্যাপে নিষেধাজ্ঞায় ফুঁসছে বেজিং, বলল 'ভুল সিদ্ধান্ত' বদলাক ভারত

কেন্দ্রীয় মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এই অ্যাপগুলি চুপিসাড়ে তথ্য সংগ্রহ করে বিনিময় করে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, খবরাখবর পাচার করে যাতে গোটা রাষ্ট্রের নিরাপত্তা চরম বিপদে পড়তে পারে।

বেজিং: ভারতের গতকালের একাধিক চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা চিনের। পাবজি ছাড়াও গতকাল ভারতের নিষেধাজ্ঞার তালিকায় ফেলা ১১৮টি অ্যাপের বেশিরভাগই চিনের। সেই তালিকায় বাইডু, জিয়াওমির শেয়ারসেভ যেমন আছে, তেমনই আছে টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের জনপ্রিয় ভিডিওগেম পাবজি। ভারতীয়দের তথ্য সুরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মাথায় রেখেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। চিনের বাণিজ্যমন্ত্রকের মুখপাত্র গাও ফেং ভারতের পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এতে চিনা বিনিয়োগকারী ও পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির আইনি স্বার্থ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। ভারত এই ভুল সিদ্ধান্ত শুধরে নিক, বলেছেন তিনি। লাদাখ সীমান্ত বরাবর ভারতে চিনা অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে নয়াদিল্লির তরফে অভিযোগের পরিপ্রেক্ষিতে জনৈক শীর্ষ ভারতীয় অফিসার চারটি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পাহাড়ের মাথায় সেনা মোতায়েন কপা হয়েছে বলে জানানোর পরদিনই ১১৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে ভারত। কেন্দ্রীয় মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এই অ্যাপগুলি চুপিসাড়ে তথ্য সংগ্রহ করে বিনিময় করে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, খবরাখবর পাচার করে যাতে গোটা রাষ্ট্রের নিরাপত্তা চরম বিপদে পড়তে পারে। এই নিষেধাজ্ঞা ভারতে টেনসেন্টের ওপর একটা বিরাট ধাক্কা কেননা ওদের পাবজি গেম ভারতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। পাবজি অ্যাপ ডাউনলোডের সংখ্যার বিচারে গোটা বিশ্বে এক নম্বরে আছে ভারত। প্রায় ১৭৫ মিলিয়ন ইনস্টল হয়েছে, যা গোটা বিশ্বের ২৪ শতাংশ। অ্যাপ অ্যানালিটিক্স সংস্থা সেন্সর টাওয়ার এই তথ্য দিয়েছে। ভারত জুনে প্রথমে ৫৯টা চিনা অ্য়াপ নিষিদ্ধ করা যার মধ্য়ে ছিল বাইটডান্সের জনপ্রিয় ভিডিও শেয়ার করা অ্যাপ টিকটক, টেনস্টেন্টের উইচ্যাট, আলিবাবার ইউসি ব্রাওসার। জুনে লাদাখের গালওয়ানে চিনা সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পরই ভারত এই কঠোর পদক্ষেপ করে, যাকে তথ্য়ও প্রযুক্তিমন্ত্রী ‘ডিজিটাল স্ট্রাইক’ তকমাও দেন। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ভারতের এই সিদ্ধান্তে এদেশে একাধিক চিনা কোম্পানির ব্যবসা মার খায়। ভারতীয় প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপদের বড় মদতদাতা সংস্থা বলে পরিচিত আলিবাবাও অন্তত ৬ মাস ভারতে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয়েছে।

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget