এক্সপ্লোর

Chinese Hiker Survived on Toothpaste: পর্বতারোহণে গিয়ে তুষারঝড়-ঠান্ডার কামড়, মাজন খেয়ে টিকে থাকার লড়াই, মৃত্যুর মুখ থেকে ফিরলেন তরুণ

China News: চিনের হুবেই প্রদেশের বাসিন্দা সুন লিয়াংয়ের বয়স ১৮।

বেজিং: একা একা পর্বতারোহণে গিয়েছিলেন। কোনও রকমে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তরুণ। টানা ১০ দিন ধরে বরফের মধ্যে আটকে ছিলেন তিনি। বেঁচেছিলেন দাঁত পরিষ্কারের মাজন খেয়ে। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হল। (Chinese Hiker Survived on Toothpaste)

চিনের হুবেই প্রদেশের বাসিন্দা সুন লিয়াংয়ের বয়স ১৮। পাহাড়-পর্বত চড়ার নেশা রয়েছে তাঁর। গত ৮ ফেব্রুয়ারি একাই বেরিয়েছিলেন পর্বতারোহণে। শাংচি প্রদেশের চিনলিং পর্বতমালার উদ্দেশে রওনা দেন তিনি, যেখানে গড় উচ্চতাই ২৫০০ মিটার। (China News)

৮ ফেব্রুয়ারি সকালে Ao-Tai Line ধরে এগোতে শুরু করেন সুন। অথচ ২০১৮ সাল থেকে ওই খাড়া পথ বন্ধ রয়েছে। কারণ ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে ওই পধ ধরে এগোতে গিয়ে কমপক্ষে ৪৫৬ জন নিখোঁজ হয়ে যান। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও বহু পর্বতারোহীই বিপদের ঝুঁকি নিয়ে ওই পথ ধরে এগোন। কারণ ১৭০ কিলোমিটার বিস্তৃত ওই খাড়াপথই Ao এবং Taibai পর্বতমালাকে সংযুক্ত করেছে।

তরুণ পর্বতারোহী সুনও বিপদের ঝুঁকি নিয়ে ওই রাস্তাই ধরেন। পর্বতারোহণে এক বছরের অভিজ্ঞতাকে সম্বল করে, ৪০ হাজার ইউয়ান, জরুরি জিনিসপত্র-সহ মোট ৩২ কেজি ওজন নিয়ে অভিযান শুরু করেন সুন। কিন্তু মাটি থেকে উচ্চতা যত বাড়তে থাকে, ততই কমতে থাকে তাপমাত্রা। তাপমাত্রা একসময় হিমাঙ্কের নীচে পৌঁছে যায়। সেই সঙ্গে তুষারঝড়, ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা। সুনয়ের কাছে থাকা পাওয়ার ব্যাঙ্কটিও ঠান্ডায় জমে যায়। ফলে কারও সঙ্গে যোগাযোগের উপায় ছিল না তাঁর। এমন পরিস্থিতিও এগিয়ে চলেন তিনি। 

তুষারঝড়ের প্রকোপ এড়াতে চলার পথে বড় পাথরের চাঁইয়ের আড়ালে আশ্রয় নেন সুন। কিন্তু অভিযানের পঞ্চম দিনে পর্বতের ঢাল থেকে নীচে পড়ে যান সুন। একরাত জ্ঞান ছিল না তাঁর। পরের দিন জ্ঞান ফিরলে দেখেন খাবারদাবার, মানচিত্র সব হারিয়েছেন তিনি। হাতে চোট পেয়েছেন। সেই অবস্থায় যদি কেউ খুঁজে না পান তাঁকে, ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন সুন। তাই উপযুক্ত জায়গার খোঁজ শুরু করে দেন। 

শেষ পর্যন্ত একটি বড় পাথরের চাঁইয়ের আড়ালেই আশ্রয় নেন সুন। তেষ্টা মেটান বরফ চেপে জল বের করে এবং রোদ পেয়ে চুঁইয়ে পড়া ঝরনার জলে। পকেটে মাজনের একটি টিউব পড়েছিল। শ্যাওলা-ছত্রাকের পরিবর্তে সেই মাজন খেয়েই বেঁচে থাকার চেষ্টা শুরু করে দেন। 

এমন অবস্থায় শরীর ভেঙে পড়তে শুরু করে সুনের। শেষ পর্যন্ত দশম দিনে ধোঁয়ার গন্ধ নাকে যায় তাঁর। তাতেই নতুন করে গা ঝাড়া দিয়ে ওঠেন সুন। গলা চড়িয়ে নিজের উপস্থিতির জানান দিতে শুরু করেন তিনি। শেষ পর্যন্ত ৩০ জন উদ্ধারকারীর একটি দল সুনকে উদ্ধার করে। খরচ পড়ে ৮০ হাজার ইউয়ান। তাঁর পরিবারকেই সেই খরচ মেটাতে হয়।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget