এক্সপ্লোর

Marital Rape Hearing: আটকে গেল বৈবাহিক ধর্ষণ মামলার রায়, CJI চন্দ্রচূড়ের অবসরের পর ফের গোড়া থেকে শুনানি

CJI DY Chandrachud: আগামী চার সপ্তাহের জন্য বৈবাহিক ধর্ষণের মামলার শুনানি স্থগিত করে দিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

নয়াদিল্লি: বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণার মামলায় আজও সিদ্ধান্ত হল না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসরের আগে এই মামলার রায়ঘোষণায় অসম্ভাব্যতা রয়েছে বলেও জানিয়ে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি চন্দ্রচূড় নেতৃত্বাধীন, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ গত ১৭ অক্টোবর এ নিয়ে শুনানি শুরু করে। বুধবার ফের শুনানি শুরু হলে অন্য এক আবেদনকারীর আইনজীবী জানান, হলফনামা জমা দিতে অন্তত আরও একদিন সময় লাগবে তাঁর। তাতেই ফের শুনানি স্থগিত হয়ে গেল। (Marital Rape Hearing)

আগামী চার সপ্তাহের জন্য বৈবাহিক ধর্ষণের মামলার শুনানি স্থগিত করে দিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। অর্থাৎ তাঁর নেতৃত্বাধীন বর্তমান বেঞ্চ এই মামলায় রায় দিতে পারবে না। কারণ আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। আগামীতে দায়িত্বে আসছেন যিনি, সেই বিচারপতি সঞ্জীব খন্না এই মামলা হাতে নেবেন বলে মনে করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় ফেলার বিরোধী। 
কেন্দ্রীয় সরকারের হয়ে আদালতে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, মহারাষ্ট্র সরকারের আইনজীবী রাকেশ দ্বিবেদী এবং আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তাঁরাও আরও একদিন সময় চান আদালতের কাছে। এতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, চলতি সপ্তাহের মধ্যে সওয়াল-জবাব শেষ না হলে, তাঁর অবসরের আগে এ নিয়ে রায় ঘোষণা দুষ্কর। আগামী সপ্তাহে আবার দীপাবলির ছুটে পড়ে যাচ্ছে। তাই অসম্ভাব্যতার কথা জানিয়েই শুনানি স্থগিত করা হয়। পরবর্তী যে বেঞ্চ শুনানি করবে, আবারও প্রথম থেকে সবকিছু হবে। (CJI DY Chandrachud)

আইনজীবী করুণা নন্দী যদিও আজ শুনানির পক্ষে ছিলেন। সকলের সহযোগিতা মিললে তা সম্ভব বলেও জানান তিনি। কিন্তু প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, নিজ নিজ পক্ষ তুলে ধরার ক্ষেত্রে কাউকে বাধা দিতে পারে না আদালত। সলিসিটর জেনালের মেহতা জানান, কেন্দ্রীয় সরকার বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় ফেলার পক্ষে নয়। তাই বলে যৌনতায় সম্মতির প্রয়োজন উঠে যাচ্ছে না।  আইনজীবী নন্দী বলেন, "দেশের লক্ষ লক্ষ নারীর জীবনের প্রশ্ন। অবশ্যই দ্রুত শুনানি প্রয়োজন। আপনার (প্রধান বিচারপতি) উত্তরাধিকারিরের প্রশ্নও জড়িয়ে এই রায়ের সঙ্গে।" পাল্টা সলিসিটর জেনারেল মেহতা বলেন, "বিচারপতির উত্তরাধিকার চিরকাল বজায় থাকবে। এসব বলে বিষয়টিকে হাস্যকর না করে তোলাই উচিত।"

বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় ফেলার বিরোধিতা করে সম্প্রতি আদালতে হলফনামা জমা দেয় কেন্দ্র। তাদের যুক্তি ছিল,  বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার কোনও প্রয়োজন নেই। কারণ এক্ষেত্রে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আগে থেকেই মজুত রয়েছে। পাশাপাশি, কেন্দ্র সরকার আরও জানায় যে, বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণা করার এক্তিয়ার নেই আদালতের। 

আদালতে কেন্দ্র জানায়, ভারতের মতো দেশে বিয়েকে প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়। পারস্পরিক বাধ্যবাধকতা জড়িয়ে থাকে এর সঙ্গে। সাতপাকে ঘুরে যে অঙ্গীকার করেন স্বামী-স্ত্রী, তা কোনও ভাবেই লঙ্ঘন করা যায় না। বৈবাহিক সম্পর্কে মহিলাদের সম্মতির বিধিবদ্ধ ভাবে সংরক্ষিত। কিন্তু শাস্তিমূলক বিধানের আওতায় আনার প্রশ্ন একেবারে আলাদা।

কেন্দ্র আরও জানায়, বৈবাহিক সম্পর্কে সঙ্গীর কাছ থেকে যৌন সম্পর্ক নিয়ে কিছু প্রত্যাশা থাকে। তাই বলে ইচ্ছের বিরুদ্ধে স্ত্রীকে জোর করতে পারেন না স্বামী। কিন্তু ধর্ষণ আইনে শাস্তি দেওয়া কিছুটা বাড়াবাড়ি এবং সামঞ্জস্যহীন। বিবাহিত মহিলাদের উপর নিষ্ঠুর আচরণ বন্ধ করতে, গার্হস্থ্য হিংসা রুখতে আইন রয়েছে, যা যথেষ্ট সহায়ক বলে মত কেন্দ্রের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget