এক্সপ্লোর

CM Mamata Birbhum Visit: বীরভূমের গ্রামে চায়ের দোকানে সটান মমতা, চা খেলেন, রান্নায় হাত লাগালেন, মালিককে দিলেন ৫০০ টাকাও

গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি প্রথম সারির কেন্দ্রীয়, রাজ্য নেতারা যে রুটে রোড শো করেন, সেই পথেই হাঁটেন মমতা। জনোচ্ছ্বাস দেখে তুলনা, আলোচনা শুরু হয়ে যায়, কার কর্মসূচি ভিড়ের মাপকাঠিতে কাকে টেক্কা দিয়েছে? শাহ না মমতা, কার কর্মসূচিতে বেশি জনসমাগম হয়েছে, রাজনৈতিক মহলেও দাবি, পাল্টা দাবি ঠোকা শুরু হয়।

বীরভূম: ২০২১ এর বিধানসভা নির্বাচন সামনে রেখে জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছেন।  পাড়ায় পাড়ায় শিবির বসিয়ে দলীয় কর্মীরা সরকারি অফিসারদের সঙ্গে নিয়ে স্বাস্থ্যসাথী সহ নানা সরকারি প্রকল্পের আওতার বাইরে থাকা লোকজনকে অন্তর্ভুক্ত করতে নেমে পড়েছেন। পাশাপাশি ব্যক্তিগত ভাবেও মানুষের কাছে পৌঁছতে পদযাত্রা কর্মসূচি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তাঁকে ঘিরে গতকাল বোলপুরের পদযাত্রায় মানুষের ঢল নামে। তাঁর ক্রাউডপুলার ইমেজ যে একই রয়েছে, তারই ইঙ্গিত মেলে। গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি প্রথম সারির কেন্দ্রীয়, রাজ্য নেতারা যে রুটে রোড শো করেন, সেই পথেই হাঁটেন মমতা।  জনোচ্ছ্বাস দেখে তুলনা, আলোচনা শুরু হয়ে যায়, কার কর্মসূচি ভিড়ের মাপকাঠিতে কাকে টেক্কা দিয়েছে? শাহ না মমতা, কার কর্মসূচিতে বেশি জনসমাগম হয়েছে, রাজনৈতিক মহলেও দাবি, পাল্টা দাবি ঠোকা শুরু হয়। তার মধ্য়েই আজ বীরভূম সফরে বল্লভপুরডাঙা থেকে পাশের সরকারডাঙা গ্রামে যান মুখ্যমন্ত্রী। মানুষের অভাব-অভিযোগ শুনতে শুনতে হঠাত্ তাঁর নজরে আসে, সেখানে একটি চায়ের দোকানে রান্না হচ্ছে। দোকানে ঢুকে বসে পড়েন তিনি। নিজেও হাত লাগান রান্নায়। তাঁকে বলতে শোনা যায়, দু-চারটে লঙ্কা দাও, স্বাদ হবে! খুন্তি নাড়ালেও চা ছাড়া আর কিছু খাননি তিনি। চা খেয়ে বেরিয়ে যাওয়ার সময় দোকানদারের হাতে ৫০০ টাকা দিয়ে যান তিনি। গ্রামের পরিস্থিতি নিয়ে খোঁজখবর করে  মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পর অবশ্য গ্রামবাসীদের অনেকের গলায় শোনা যায় ক্ষোভের সুর। সরকারি প্রকল্পের সুবিধা মেলেনি বলে অভিযোগ করেন অনেকেই। বল্লভপুরডাঙার বাসিন্দা তুলসি মুর্মু বলেন, ১০০ দিনের কাজ করার পরও টাকা পাই না। ৬ মাস পর এক হাজার-২ হাজার টাকা দিয়েছে। কেউ আবার এক টাকাও পায়নি। ফলে অধিকাংশই ১০০ দিনের কাজে যান না। মুণি টুডু হতাশার সুরে বলেন, বাড়ির টাকা আমরা চোখেই দেখিনি, আমফানের টাকা পাইনি, বড়লোকরা পায় আমরা পাই না। আমরা বলব কাকে, কেউ কথাই বলতে আসে না! মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর পর কি কোনও সুরাহা হবে, এখন সেদিকেই তাকিয়ে দুই গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget