এক্সপ্লোর

কয়লাকাণ্ড: সিবিআইয়ের নজরে বাঁশদ্রোণীর ব্যবসায়ী

কয়লা কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, রাজ্যের একাধিক আইপিএসের কাছে ঘুষের টাকা পৌঁছে দিত পাচারকারীরা ৷ পুলিশকর্তাদের একাংশ ঘুষের ওই কালো টাকা বাজারে খাটাতেন ৷ বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে পুলিশের ভাগে যাওয়া কয়লা পাচারের কালো টাকা সাদা করা হত। এই কারবারে জড়িত থাকার অভিযোগে শুক্রবার ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসাররা।

প্রকাশ সিনহা ও ঝিলম করঞ্জাই, কলকাতা: কয়লা পাচার কাণ্ডে ঘুষের কালো টাকা কীভাবে বাজারে খাটানো হত, তার তদন্তে বাঁশদ্রোণীর ব্যবসায়ী রণধীর বার্নওয়ালকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। কয়লা কাণ্ডের তদন্তে আজও কলকাতা সহ রাজ্যের দশটি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি।

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। রাজনীতির পারদ চড়ছে। শাসক-বিরোধী বাগযুদ্ধের মধ্যেই সমান্তরাল ভাবে এগিয়ে চলেছে গরু ও কয়লা কাণ্ডের তদন্ত। প্রভাবশালীদের নাগাল পেতে সিবিআইয়ের নজরে রয়েছে রাজ্যের বেশ কয়েকজন ব্যবসায়ী।

কয়লাকাণ্ডের তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, রাজ্যের একাধিক আইপিএসের কাছে ঘুষের টাকা পৌঁছে দিত পাচারকারীরা ৷ পুলিশকর্তাদের একাংশ ঘুষের ওই কালো টাকা বাজারে খাটাতেন ৷ বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে পুলিশের ভাগে যাওয়া কয়লা পাচারের কালো টাকা সাদা করা হত। এই কারবারে জড়িত থাকার অভিযোগে শুক্রবার ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসাররা। তাঁর অফিসেও অভিযান চালানো হয়। শনিবার ব্যবসায়ী রণধীর বার্নওয়ালকে নিজাম প্যালেসের অফিসে ডেকে গোয়েন্দারা ৭ ঘণ্টা ডিজ্ঞাসাবাদ করেন।

সিবিআই সূত্রে খবর, বেলা ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, শুক্রবার রণধীরের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁরা যে নথি পেয়েছেন, তা থেকে বেশ কিছু নতুন তথ্য মিলেছে। সিবিআই সূত্রে খবর, এদিন রণধীর বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেও, তাঁর সব জবাবে সন্তুষ্ট নন গোয়েন্দারা। ভবিষ্যতে তাঁকে আবার ডাকা হতে পারে। সিবিআইয়ের দাবি, তাঁরা রণধীরের আয়কর সংক্রান্ত নথি ও সম্পত্তির হিসেব খতিয়ে দেখছেন।

কয়লাকাণ্ডের তদন্তে শুক্রবার ১৪টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি ও সিবিআই ৷ শনিবারও ইডির গোয়েন্দারা ১০টি জায়গায় হানা দেন ৷ ক্যামাক স্ট্রিটের ‘শান্তিনিকেতন’ বিল্ডিংয়ে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসে তল্লাশি চালায় ইডি। ‘শান্তিনিকেতন’ নামের ওই বহুতলেই রাজ্যের একাধিক প্রভাবশালীর অফিস রয়েছে ৷ এর পাশাপাশি একবালপুরে ডায়মন্ডহারবার রোডেও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি।

কয়লাকাণ্ডে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “সিবিআইয়ের ভয়ে অনেকে দল ছেড়েছে। কিন্তু সেই ভয়ে আমার শিরদাঁড়া বিক্রি হবে না৷ ’’

কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং আরেক অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এখনও ফেরার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget