এক্সপ্লোর

Delhi Weather Updates: কনকনে ঠান্ডা, তার দোসর ঘন কুয়াশা, জবুথবু দিল্লি, এল শৈত্যপ্রবাহ সতর্কতাও

Cold Wave Alert: আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, ঘন থেকে অতি ঘন কুয়াশা ঢেকে রাখবে রাজধানীকে।

নয়াদিল্লি: দূষণের প্রকোপ রয়েছে এখনও। তার মধ্যেই ঠান্ডায় জবুথবু অবস্থা রাজধানী দিল্লির (Delhi Weather Updates)। ঘন কুয়াশাও ঘিরে রেখেছে দিল্লিকে। তার জেরে ব্যাহত উড়ান পরিষেবাও। একাধিক বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হল। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে আগামী চার দিন তীব্র শৈত্যপ্রবাহ চলবে (Cold Wave Alert)। তাপমাত্রাও একধাক্কায় অনেকটা নিচে নেমে যেতে পারে। 

আগামী কয়েক দিনে আরও পতন তাপমাত্রায়, জানাল আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, ঘন থেকে অতি ঘন কুয়াশা ঢেকে রাখবে রাজধানীকে। শৈত্যপ্রবাহ চলবে সঙ্গে। দিল্লি-সহ উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। আগামী চার দিন অন্তত এমনই অবস্থা থাকবে আবহাওয়ার। তার জেরে দিল্লি এবং সংলগ্ন এলাকার তাপমাত্রাও একধাক্কায় অনেকটাই নিচে চলে যাবে। পঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, হরিয়ানাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেখানেও তাপমাত্রা অনেকটাই নিচে চলে যাবে বলে ইঙ্গিত।

মঙ্গলবার সকালে কার্যত অন্ধকারেই ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। দৃশ্যমানতা কার্যত ছিল না বললেই চলে। সেই আবহে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: Coronavirus : কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা, দ্বিতীয় বুস্টার কবে, কী জানাল কেন্দ্র

একই সঙ্গে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এমন ২১টি ট্রেন বাতিল করা হয় বলে জানিয়েছেন রেলের এক মুখপাত্র। দিল্লির মূল আবহাওয়া কেন্দ্র, ,ফদরজং আবহাওয়া হাওয়া অফিস জানিয়েছে, আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে।

আগামী দু’দিন দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। শৈত্যপ্রবাহের জেরে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে চলে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। সবমিলিয়ে দিল্লিতে দৃশ্যমানতা ০ থেকে ৫০  মিটারে নেমে যেতে পারে বলে আশঙ্কা।

আগামী দু’দিন দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে

একই সঙ্গে এ দিন দিল্লিতে বাতাসের গুণমানও ছিল উদ্বেগজনক। এ দিন সকাল ১১টা নাগাদ দিল্লির বাতাসের গুণমান ছিল ৩৮৪, যা অত্যন্ত ক্ষতিকর হিসেবে ধরা হয়। তাই আপাতত দিল্লিতে আপদকালীন নির্মাণকার্য ছাড়া, সমস্ত নির্মাণকার্য, বাড়ি ভাঙা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তবেই কাজ শুরু করা যাবে।

সেরা শিরোনাম

Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
West Bengal News Live : মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব

ভিডিও

INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget