এক্সপ্লোর

Colombia Plane Crash: ৪০ দিন আটকে আমাজনের জঙ্গলে! বেঁচে ফিরল ৪ শিশু

Amazon Forest: ওই এলাকা অত্যন্ত বিপদসঙ্কুল এবং ওই এলাকায় মানুষের পায়ের ছাপ পড়েনি এতদিন। সেখানেই ৪০ দিন ধরে থেকে বেঁচে ফিরল চার শিশু।

নয়াদিল্লি: গহীন-গভীর আমাজনের জঙ্গল। যেখানে পদে পদে বিপদ। কোথাও হিংস্র শ্বাপদ, কোথাও বিষধর সাপ। এমন এলাকাতেই ৪০ দিন ধরে বেঁচে রইল ৪ শিশু। দুর্ঘটনায় পড়েছিল তাদের বিমান। কলম্বিয়ার এমন এলাকায় সেই বিমান পড়েছিল যা শুধু গভীর জঙ্গলই নয়, অত্যন্ত বিপদসঙ্কুল এবং ওই এলাকায় মানুষের পায়ের ছাপ পড়েনি এতদিন। সেখানেই ৪০ দিন ধরে থেকে বেঁচে ফিরল চার শিশু। এই ঘটনার কথা ট্যুইট করে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো (Gustavo Petro)। 

একটি ছোট বিমানের সওয়ারি ছিল ওই ৪ শিশু। সঙ্গে ছিল তাদের মা। পাইলট নিয়ে বিমানে মোট ৩ ব্যক্তি ছিলেন। ১ মে উড়ানের সময় সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় মারা গিয়েছেন ওই তিন ব্যক্তি। বেঁচে গিয়েছে ওই চার শিশু। দুর্ঘটনার পরে তারা কোনওভাবে ওই ধ্বংসরস্তূপ থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই তাদের খোঁজ শুরু হয়। সেনা, স্থানীয় আদিবাসী গোষ্ঠীর বেশ কিছু স্বেচ্ছাসেবক মিলে তৈরি হয়েছিল উদ্ধারকারী দল। উদ্ধারে সাহায্য করতে নেমেছিল ১০টি বেলজিয়ান শেপার্ড কুকুরও। প্রায় সাড়ে তিনশো বর্গ কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয় তল্লাশি, নাম দেওয়া হয় Operation Hope.

 

কীভাবে উদ্ধার:
কাজটা ভীষণই কঠিন। অত বড় এলাকা, যার কোনও ম্যাপ নেই। কোথায় কীভাবে শিশুরা রয়েছে তা জানা কার্যত অসম্ভব ছিল। একদিকে যেমন তল্লাশি চলেছে। তেমনই কপ্টার থেকে ওই এলাকায় খাবারের প্যাকেট ফেলা হয়। চার শিশুর ঠাকুমা, বাবা ব্যক্তিগত ভাবে খোঁজ শুরু করেন। বারবার মাইক প্রচার করে বলা হয় তাদের একসঙ্গে এক জায়গায় থাকতে। তারপর তল্লাশির মাঝেই আধ খাওয়া ফল, কাঁচি, ন্যাপি মেলে, তাতে আশা জেগেছিল যে ওই শিশুরা বেঁচে রয়েছে। কিন্তু দিন পনেরো কেটে যাওয়ার পরেও কোনও খোঁজ না পাওয়ায় কার্যত আশা ছেড়ে দিয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু হাল ছাড়তে চাননি ব্রিগেডিয়ার জেনারেল পেড্রো স্যাঞ্চেজ। দেহ না মেলায় তাঁর স্থির বিশ্বাস ছিল ওই শিশুরা বেঁচেই রয়েছে। তারপরে গত শুক্রবার খোঁজ মেলে ওই চার শিশুর। যখন তাদের পাওয়া যায় তখন তাদের গায়ে নানা পোকামাকড়ের কামড়ের দাগ, দুর্বল, দীর্ঘদিন জঙ্গল-বাস তাদের অপুষ্ট করেছে। কিন্তু বিপদে নেই কেউই। মোটের উপর সকলেই সুস্থ। উদ্ধার হওয়ার মাত্রই ঘটনার কথা জানিয়ে ট্যুইট করা হয় সেনার তরফে। যে চার শিশুকে উদ্ধার করা হয়েছে তাদের বয়স ১৩, ৯. ৪ এবং ১। এদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ শিশু সবেমাত্র এক বছর পূর্ণ হয়েছে। জঙ্গলে থাকার সময়েই কেটেছে তার প্রথম জন্মদিন। শিশুদের খোঁজ পাওয়া মাত্র, কপ্টারে করে তাদের উদ্ধার করে রাজধানী বোগোটা শহরে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget