এক্সপ্লোর

Spyware: বিরোধী শিবির, বিচারব্যবস্থার উপর নজরদারি, ৯৬০ কোটিতে আরও এক স্পাইওয়্যার! ফের কাঠগড়ায় কেন্দ্র

Congress: সোমবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা।

নয়াদিল্লি: স্পাইওয়্যার (Spyware) ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়িপাতার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। একবার ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ সামনে এল। তবে এ বার আর ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসস নয়, বরং হ্যাকার দলকে আড়িপাতা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের (Congress)। তাতে আরও একবার বিতর্ক মাথাচাড়া দিচ্ছে।

আগেও বিরোধী শিবিরের নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে

পেগাসাস বিতর্কে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। অভিযোগ ওঠে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্য়োপাধ্যায়, প্রশান্ত কিশোর-সহ বিরোধী শিবিরের তাবড় রাজনীতিক, বিশিষ্ট সমাজকর্মী, আইনজীবী, সাংবাদিকদের ফোনে আড়িপাতা হয়। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীর ফোনেও আড়িপাতা হয় বলে ওঠে অভিযোগ। আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। সরাসরি অভিযোগ খারিজ না করে, সংসদে জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়া হয়।  ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের একই অভিযোগ উঠল।

সোমবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তাঁর দাবি, সর্বপ্রথম কেমব্রিজ অ্যানালিটিকা ব্যবহার করে নরেন্দ্র মোদি সরকার। তার পর ব্যবহার করা হয় পেগাসাস। এ বার 'টিম হোরহে'র নেতৃত্বাধীন ইজরায়েলের হ্যাকার দলকে ভাড়া করা হয়েছে। ভারতীয় গণতন্ত্রে রাজনৈতিক খোলনলচে পাল্টে দিতে আরও এক স্পাইওয়্যার কেনা হয়েছে। আরও ৯৬০ কোটি টাকা তাতে খরচ হবে বলে দাবি করেছেন পবন।

আরও পড়ুন: 8th Pay Commission: শীঘ্রই অষ্টম বেতন কমিশন ! কী বলছে মোদি সরকার ?

পবনের বক্তব্য, "পেগাসাস, কেমব্রিজ অ্যানালিটিকার পর 'টিম হোরহে'। ব্যক্তি তথা প্রতিষ্ঠানের কথায় আড়ি পাততে, নজরদারি চালাতে নয়া স্পাইওয়্যার কিনেছে মোদি সরকার। বিরোধী শিবির, স্বেচ্ছাসেবী সংস্থা, সংবাদমাধ্যম, নাগরিক অধিকার কর্মী, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন এবং গণতন্ত্রে রক্ষকের ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানগুলিকে নজরদারির আওতায় আনা হয়েছে।"

৯৬০ কোটি টাকা খরচ করে কেনা হয়েছে নয়া স্পাইওয়্যার!

কেন্দ্রকে আক্রমণ করে পবন বলেন, "আড়িপাততে এবং নজরদারি চালাতে ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার মোদিজি যখন এত খরচই করছেন, ভুয়ো সংস্থা মারফত আদানির কাছে ২০  হাজার কোটি কোন উপায়ে গেল, তা কেন বলতে পারছেন না? " বেআইনি উপায়ে, অসাংবিধানিক উপায়ে নজরদারি চক্র চালানো হচ্ছে বলেও দাবি করেন পবন।

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget