এক্সপ্লোর

Election Conduct Rules: পোলিং বুথের সিসি ফুটেজ কেন দেখা যাবে না? কেন্দ্রীয় নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে কংগ্রেস

Supreme Court: জয়রাম জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে।

নয়াদিল্লি: সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কংগ্রেস। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে নির্বাচনী পরিচালনা প্রক্রিয়ার অখণ্ডতা নষ্ট হচ্ছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। এত গুরুত্বপূর্ণ একাট আইন যেমন তেমন করে সংশোধন করে দিলেই হল না। (Election Conduct Rules)

জয়রাম জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করানোর দায়িত্ব কমিশনের। তা না করে, মানুষের থেকে গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা নষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করবে বলে আশাবাদী তিনি। (Supreme Court)

১৯৬১ সালের ৯৩(২) (এ) আইন অনুযায়ী, এতদিন নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সাধারণ মানুষের দেখার অধিকার ছিল। নয়া আইন অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট কিছু নথিই দেখার অধিকার পাবেন দেশের সাধারণ মানুষ। বুথের সিসিটিভি ফুটেজ, ওয়েবকাস্টিং ফুটেজ, প্রার্থীদের ভিডিও রেকর্ডিং আর দেখা যাবে না। শুক্রবার পুরনো ওই আইন সংশোধন করে নয়া বিধি আনল কেন্দ্রের আইন মন্ত্রক, যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। 

এ বছর হরিয়ানা বিধানসভা নির্বাচন ঘিরে ভূরি ভূরি অনিয়মের অভিযোগ সামনে আসে। বুথে বুথে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলে কংগ্রেস। আদালতেও পৌঁছয় বিষয়টি। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সেই নিয়ে সম্প্রতি বিশেষ নির্দেশ দেয়। নির্বাচন চলাকালীন একটি বুথের ভিডিও ফুটেজ, সিকিওরিটি ফুটেজ এবং সেখানে মোট কত ভোট পড়েছিল, তা জমা দিতে বলা হয় নির্বাচন কমিশনকে। আর তার ঠিক পরই নির্বাচন পরিচালনা বিধি পাল্টানো হয়, যা নেহাত কাকতালীয় নয় বলে দাবি করছেন বিরোধীরা। সেই নিয়েই এবার সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস।

হাইকোর্টের নির্দেশের পরই সাত তাড়াতাড়ি নির্বাচন পরিচালনা বিধি কেন পাল্টে ফেলা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, বর্তমানে নির্বাচন প্রক্রিয়া কি আদৌ স্বাধীন এবং নিরপেক্ষ? কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন কী লুকোতে চাইছে, প্রশ্ন তুলেছে কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনা (উদ্ধব ঠাকরে)-সহ প্রায় সব বিরোধী দলই। যদিও কমিশনের দাবি, ফুটেজের অপব্যবহার রুখতেই এমন সিদ্ধান্ত।

শ্ন, 'আমাদের দেশে নির্বাচন কি সত্যইই স্বাধীন এবং নিরপেক্ষ? কী লুকনো হচ্ছে আমাদের থেকে? কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন কী লুকোচ্ছে'?

সেরা শিরোনাম

পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget