এক্সপ্লোর

Monkey Entered Parliament: সংসদে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে বাঁদর, ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ কংগ্রেসের

Monkey Video: নতুন সংসদ ভবনের মধ্যে সাংসদদের জন্য নির্দিষ্ট থাকা লবিতে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে একটি বাঁদর। এই ঘটনার ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনে বৃষ্টির জল পড়া নিয়ে এমনিতেই বিরোধীদের আক্রমণের মুখে পড়ে অস্বস্তিতে রয়েছে বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার মাঝেই শুক্রবার একটি বাঁদরের অবলীলায় নতুন সংসদে ভবনে (Monkey Entered Parliament) ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করে সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Congress leader Jairam Ramesh)।

আরও পড়ুন: Rahul Gandhi: বিপর্যস্ত ওয়ানাডের পাশে দাঁড়ানোর চেষ্টা, ১০০টি বাড়ির বেশি তৈরির প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

নিজের এক্স হ্যান্ডেল থেকে আট সেকেন্ডে ওই ভিডিওটি শেয়ার করে শিরোনামে জয়রাম রমেশ লিখেছেন, "আজকে মাঙ্কি বাত মোদি ম্যারিয়টের ভেতরে, যা নতুন সংসদ ভবন হিসেবেও পরিচিত।"

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাঁদরটি নতুন সংসদ ভবনের ভেতরে সাংসদদের জন্য রিজার্ভ থাকা লবিতে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। 

আরেক কংগ্রেস নেতা রাজীব রেড্ডিও ওই বাঁদরের অন্য একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে বাঁদরকে আরাম করে সাংসদদের জন্য নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: Laddu Gopal: ভালোবাসার টান, ২ হাজার টাকা মাসমাইনে-তে লাড্ডু গোপালকে স্কুলে ভর্তি করালেন মহিলা

ওই পোস্টে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি লিখেছেন, "বাঁদরটি জলমগ্ন দিল্লি থেকে নিজেকে বাঁচাতে সংসদ ভবনে পৌঁছে গেছে। কিন্তু, সেখানে গিয়েও সে সংসদে জল পড়তে দেখেছে।"

দুদিন আগেই নতুন সংসদের ভবনের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ার ভিডিও প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে ছিল বিরোধীরা।  কংগ্রেস সাংসদ মণিকম টেগোর নতুন সংসদ ভবনের একটি লবিতে ছাদ থেকে জল চুঁইয়ে পড়ার ভিডিওটি পোস্ট করেছিলেন। তাতে দেখা যাচ্ছিল, যেখান থেকে জল পড়ছিল তার নিচে একটি বালতি রাখা ছিল জল ধরার জন্য। ভিডিওটির শিরোনামে মণিকম টেগোর লিখেছিলেন, "বাইরে পেপার লিকেজ আর ভেতরে ওয়াটার লিকেজ।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: India Poverty: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget