এক্সপ্লোর

Rahul Gandhi: বিপর্যস্ত ওয়ানাডের পাশে দাঁড়ানোর চেষ্টা, ১০০টি বাড়ির বেশি তৈরির প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

Rahul Gandhi On Wayanad: ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাডে ১০০টির বেশি বাড়ি কংগ্রেসের তরফে তৈরি করে দেওয়া হবে বলে শুক্রবার প্রতিশ্রুতি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

ওয়ানাড: শুক্রবার ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়ানাডের পরিস্থিতি (Wayanad disaster) পরিদর্শন করে সেখানে ১০০টি বাড়ি কংগ্রেসের (Congress) তরফে তৈরি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওয়ানাডের অবস্থা দ্বিতীয় দিন ঘুরে দেখার সময় লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন এই লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ও তাঁর দিদি প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও (Priyanka Gandhi Vadra)। 

আরও পড়ুন: Assam CM on Rahul Gandhi: 'রাহুল গান্ধীকে তাঁর জাত জানাতে হবে যদি...', বিতর্ক উস্কে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর

আজকে তাঁরা ওয়ানাডের ভূমিধসে বিধ্বস্ত পুনছিরিমাদম ও মুন্ডাকাইল এলাকার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, "গতকাল থেকে এখানে রয়েছি আমি। গতকালই আমি যেমন বলেছিলাম যে খুবই ভয়াবহ ঘটনা ঘটেছে এখানে। আমরা গতকাল ভূমিধস যেখানে হয়েছে সেই এলাকাগুলিতে গেছিলাম। কিছু ত্রাণ শিবিরও পরিদর্শন করি। আজকে আমরা প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে এখানকার পরিস্থিতি নিয়ে একা বৈঠক করেছি। তারা এখানে কত জনের মৃত্যু হয়েছে সেবিষয়ে আমাদের জানিয়েছে। কতগুলি বাড়ি ধ্বংস হয়েছে এবং সেগুলির বিষয়ে তাদের কী পরিকল্পনা তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের জানিয়েছি যে আমরা এখানে এসেছি যে কোনও ভাবে সাহায্য করার জন্য। কংগ্রেস পরিবার এখানে ১০০টির বেশি বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে।" 

আরও পড়ুন: India Poverty: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে?

ওয়ানাডের প্রাক্তন সাংসদ আরও বলেন, "আমি মনে করি কেরল এর আগে কোনওদিন একটি এলাকাতে এই ধরনের ট্র্যাজেডি দেখেনি। আমি এখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে একসুরে এই বিষয় দিল্লিতে আওয়াজ তুলতে চাই যে এখানে অন্য ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে তাই এখানকার পুনর্গঠনের কাজ সেভাবেই করা উচিত।"

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত ওয়ানাডে ভূমিধসের ফলে মৃত্যুর সংখ্যা ৩০৮-এ পৌঁছেছে। এখনও পর্যন্ত ২০৬ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলের দেড় হাজারের বেশি সদস্য নিখোঁজ মানুষদের সন্ধানে ভূমিধসে বিধ্বস্ত চুরালপারা, ভেলারিমালা, মুন্ডাকাইল ও পুলছিরিমাদম এলাকায় তল্লাশি চালাচ্ছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Rahul Gandhi: 'ছক কষছে ED, অধীর আগ্রহে অপেক্ষা করছি', পর্দাফাঁস এজেন্সির ভিতর থেকেই ? চাঞ্চল্যকর দাবি রাহুলের

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget