এক্সপ্লোর

Congress: রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে কংগ্রেসের অস্ত্র 'সত্য়াগ্রহ'

Rahul Gandhi:সব প্রদেশ কংগ্রেসের তরফে আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে সত্যাগ্রহ।

নয়াদিল্লি: মোদি পদবী নিয়ে করা একটি মন্তব্য নিয়ে মামলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গাঁধী। তার জেরে সাংসদ পদ খুইয়েছেন রাহুল। গোড়া থেকেই কংগ্রেসের অভিযোগ ছিল এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। এবার এই বিষয়টি নিয়েই আন্দোলনে নামবে কংগ্রেস। তবে বিক্ষোভ-অবরোধ নয়, কংগ্রেস বেছে নিল গাঁধীর পথ- সত্যাগ্রহ। রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ হওয়ার ঘটনায় সব রাজ্যেই সত্যাগ্রহ আন্দোলনে নামল কংগ্রেস। সব প্রদেশ কংগ্রেসের তরফে আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে সত্যাগ্রহ। প্রতিটি রাজ্যের রাজধানীতে এই সত্যাগ্রহের আয়োজন করা হচ্ছে। গত রবিবারই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল এই ঘোষণা করেছিলেন। 

যে মামলায় রাহুল গাঁধী দোষী সাব্যস্ত হয়েছেন সেটি ২০১৯ সালের একটি ঘটনা। ওই বছর কোলারে একটি নির্বাচনী সমাবেশে রাহুল গাঁধী একটি মন্তব্য করেন, সমস্ত চোরেদেরই কি মোদি পদবী রয়েছে? এমনই একটি মন্তব্যের জন্য রাহুল গাঁধীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গাঁধী। তারপরে এই বছরেই মার্চ মাসে রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ হয়। ট্রায়াল কোর্টে রায়ের বিরোধিতা করে উচ্চ আদালতে গেলেও সেখানে স্বস্তি পাননি রাহুল গাঁধী। গুজরাত হাইকোর্টেও সেই রায় বহাল থাকায় এবার দেশের শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। পাশাপাশি বিষয়টিকে রাজনৈতিক ভাবেও মোকাবিলার চেষ্টা করছে কংগ্রেস। তারই একটি অংশ সত্যাগ্রহ আয়োজন। কেসি ভেণুগোপাল দাবি করেছিলেন, 'রাহুল গাঁধী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সরব প্রতিপক্ষ। ভারত জোড়ো যাত্রা সফল হওয়ার পরে রাহুল গাঁধী লোকসভায় একটি ঐতিহাসিক ভাষণও দিয়েছিলেনন, প্রধানমন্ত্রী মোদি এবং আদানির মধ্যে যোগাযোগের কথা সামনে এনেছেন। এর ফলেই বিজেপি তাঁর সাংসদ পদ খারিজ করার জন্য সবরকম কৌশল অবলম্বন করেছে।'

বাজেট অধিবেশন সরগরম ছিল নানা বিষয় নিয়ে। বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে প্রবল বাগবিতণ্ডা হয়েছে রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের বিষয়টি নিয়ে। গুজরাট হাইকোর্টে ধাক্কা খান রাহুল, নিম্ন আদালতের রায় বহাল থাকে। ওই মামলায় দোষী সাব্যস্ত হয়ে থাকায় রাহুল গাঁধী বর্ষা অধিবেশনে যোগ দিতে পারবেন না। যা কংগ্রেসের জন্য যথেষ্ট ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই আবহেই এই ইস্যুটিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে চাইছে কংগ্রেস। তার জন্যই এবার সত্যাগ্রহের পথে হাঁটছে তারা। 

সংসদ থেকে দূরে থেকেও মাঠে-ময়দানে দেখা যাচ্ছে রাহুল গাঁধীকে। ভারত জোড়া যাত্রার পর ফের তাঁকে দেখা গিয়েছে হরিয়ানায়। সম্প্রতি হরিয়ানায় গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। মাঠে নেমে ধান রুইতে, ট্রাক্টর চালাতেও দেখা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget