এক্সপ্লোর

পুঁজি শেষ, গুহায় কাটছিল রাত, ৬ বিদেশি পর্যটককে কোয়ারেন্টিনে পাঠাল পুলিশ

কিন্তু এত জায়গা থাকতে গুহায় কেন? এক পর্যটক জানালেন, লকডাউন ঘোষণার আগেই তাঁরা বেড়াতে আসেন। কিন্তু তারপর...

হৃষিকেশ :করোনা ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। চলছে নানারকম কড়াকড়ি। বাড়িতে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন – বার্তা দেওয়া হচ্ছে বারবার। কিন্তু এই পরিস্থিতিতেই  হৃষিকেশে গুহায় রাত কাটাচ্ছিলেন ৬ বিদেশি পর্যটক।  সম্প্রতি তাঁদের হৃষিকেশে এক আশ্রমে কোয়ারেন্টিনে পাঠাল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই পর্যটকরা ভিন্ন ভিন্ন দেশের। কিন্তু ২৪ মার্চ থেকে তাঁরা থাকছিলেন একসঙ্গেই ওই গুহার মধ্যে। ফ্রান্স, আমেরিকা, ইউক্রেন, তুরস্ক, নেপাল থেকে আসা ওই পর্যটকদের পাঠানো হয়েছে হৃষিকেশের স্বর্গ আশ্রমে। তাঁদের সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। যদিও এখনও অবধি কারও শরীরে সংক্রংমণের লক্ষণ চোখে পড়েনি। কিন্তু এত জায়গা থাকতে গুহায় কেন? এক পর্যটক জানালেন, লকডাউন ঘোষণার আগেই তাঁরা বেড়াতে আসেন। কিন্তু তারপর বন্ধ হয়ে যায় সবকিছু। বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে হোটেলে থাকার পুঁজিও শেষ হয়ে আসতে থাকে তাঁদের। তাই খাবার-দাবারের পয়সাটুকু বাঁচিয়ে রেখে হোটেল ছাড়েন তাঁরা। তারপরই এই পর্যটকদের বাসস্থান গুহা। ১৫ এপ্রিল লকডাউন উঠে যাবে, এই আশাতেই বুক বেঁধেছিলেন। কিন্তু মেয়াদ ৩ মে অবধি বেড়ে যাওয়ায় আরও পুঁজিতে টান পড়ে। এমত অবস্থায় গুহায় থাকা ছাড়া কোনও গতি ছিল না। জানালেন এক পর্যটক। শুধু এঁরা নন, প্রায় ৭০০ বিদেশি পর্যটক আটকে হৃষিকেশে। তাঁরা নাকি একটি ওয়েবসাইটও লঞ্চ করেছে লকডাউনে ভারতে আটকে পড়া বিদেশিদের সাহায্য করার জন্য। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Orkut: 'অরকুট' ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget