এক্সপ্লোর

Odisha Train Accident : "সত্যিটা যেন ধামাচাপা না দেওয়া হয়", বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্ত নিয়ে কেন এই প্রতিক্রিয়া মমতার ?

Mamata on Train Accident : একসময় রেলমন্ত্রকের দায়িত্ব সামলানো মমতা, বালেশ্বর দুর্ঘটনায় CBI তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন

বালেশ্বর : রেলওয়ে সেফটি কমিশন (Railway Safety Commission) থাকতে কেন CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে ? এনিয়ে আগেই প্রশ্ন তুলেছেন তিনি। এমনকী জ্ঞানেশ্বরীর প্রসঙ্গ টেনে আনতেও ভোলেননি। এবার বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথমে কোনও মন্তব্য করতে না চাইলেও, পরে বলেন, "আমি চাই সত্যটা বেরিয়ে আসুক। সত্যিটা যেন ধামাচাপা না দেওয়া হয়!" তিনি বলেন, "মানুষের সঙ্গে থাকতে হবে। পরিবারগুলোকে রক্ষা করতে হবে। আর সেই জন্যই সত্যিটা বেরিয়ে আসা দরকার।"  

একসময় রেলমন্ত্রকের দায়িত্ব সামলানো মমতা, বালেশ্বর দুর্ঘটনায় CBI তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, সাঁইথিয়া এবং জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তদন্তভার CBI-কে দেওয়া হয়েছিল। কিন্তু একযুগ কেটে গেলেও, কিছু হয়নি। তাই বালেশ্বরের ক্ষেত্রে রেলের সেফটি কমিশনকে তদন্তভার দেওয়া উচিত বলে জানান মমতা। এই আবহেই বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে আজ বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। বিপর্যয়ের (Balasore Train Accident) দিন কোন রেলকর্মীরা উপস্থিত ছিলেন সকালের ডিউটিতে, কারা ছিলেন বিকেলে ? উপস্থিত হওয়া রেলকর্মীদের তালিকা তৈরি করেছে সিবিআই (CBI)। সূত্রের আরও খবর, কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। সিবিআইয়ের প্রশ্ন, দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে (Panel Control Room) ? কে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট চেঞ্জ করতে হবে বলে নির্দেশ দেন ? সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও লুপ লাইনে কেন ট্রেন ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। ষড়যন্ত্র, না নাশকতা, দুর্ঘটনার পিছনে কারণ জানতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা। এই প্রসঙ্গেই মমতার বক্তব্য,  "আমি চাই সত্যটা বেরিয়ে আসুক।" মমতার এই বক্তব্যের কারণ হিসাবে একাংশের দাবি, দুর্ঘটনায় গাফিলতির প্রসঙ্গ সামনে এলে কেন্দ্রের বিভিন্ন সময়ে রেল সুরক্ষা নিয়ে গালভরা প্রতিশ্রুতি প্রশ্নের মুখে পড়ে যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এমন কোনও সম্ভাবনা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা ? এমনই অভিযোগ তুলছে একাংশ।

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর, ৩ দিন কেটে গিয়েছে। দুর্ঘটনাস্থলে নতুন লাইন পাতার কাজও সারা। ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে আজ বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের কেন্দ্রীয় দলের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত। এদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস।

 আরও পড়ুন ; সকালে-বিকালে কারা ছিলেন ডিউটিতে ? ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে তালিকা তৈরি CBI-এর

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget