এক্সপ্লোর

খাবারের দাম তিনগুণ, বন্ধ হাসপাতাল, বাড়ি ফেরার পথও বন্ধ, ভেলোরে ‘বন্দি’ হাজারের বেশি বাঙালি পরিবার

ভেলোরে এই মুহূর্তে হাজারের বেশি বাঙালি পরিবার চিকিৎসার জন্য রয়েছেন, তাঁদের সকলেরই এমন নিরুপায় অবস্থা। অনেকেই গুরুতর অসুস্থ, কারও কারও অপারেশন করানোর ছিল, লকডাউনে হাসপাতাল বন্ধ, অপারেশনও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে।

ভেলোর:  বাঙালির চিকিৎসার ঠিকানা বহুদিন ধরে ভেলোর। দক্ষিণের এই ছোট্ট শহরের অর্থনীতি দাঁড়িয়েই রয়েছে চিকিৎসা পর্যটনের ওপর, আর চিকিৎসা যাঁরা করাতে আসেন তাঁদের সিংহভাগ বাঙালি। সারা বছর এই শহর গমগম করে বাঙালির ভিড়ে, রাস্তাঘাটে হামেশা শোনা যায় বাংলা কথা, বাঙালি খাবারের জন্য রয়েছে মুখার্জির হোটেল, ব্যানার্জির হোটেল ইত্যাদি। লকডাউনের আগেও বহু বাঙালি চিকিৎসার কারণে ভেলোরে এসেছিলেন, আচমকা লকডাউন শুরু হতে নিতান্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁরা। প্রদীপ পালের কথা ধরুন। উইপ্রোয় কর্মরত প্রদীপ ডানকুনির বাসিন্দা। সাড়ে ৫ বছরের মেয়ে পূর্ণিকা অসুস্থ, ৬ মাস অন্তর তাকে নিয়ে প্রদীপকে ভেলোর আসতে হয়। এবারেও স্ত্রী, মেয়েকে নিয়ে ১৪ তারিখ রুটিন ভিজিটে ভেলোর আসেন তিনি। ২৩ তারিখ শেষ হয় চিকিৎসা, ২৪ তারিখ ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু ২২ তারিখের জনতা কারফিউয়ের পর থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, ২৩ থেকে শুরু হয় লকডাউন। সেদিন ভেলোরের নিকটতম কাটপাডি স্টেশনে গিয়েছিলেন প্রদীপ, দেখেন, ফেরার ট্রেন বন্ধ। বিমানভাড়া চাইছে মাথা পিছু ২০,০০০ টাকা করে। পরদিন থেকে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবাও। প্রদীপের বাড়িতে রয়েছেন মা ও শাশুড়ি। ৭৬ বছরের মায়ের স্ট্রোক হয়েছিল, প্যারালিসিস হওয়ায় ফিজিওথেরাপি চলে তাঁর। শাশুড়ির মাসদুয়েক আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে, তিনি বিছানা ছেড়ে উঠতে পারেন না। একজন কাজের লোক ছিলেন, লকআউটে আসতে পারছেন না তিনিও। এদিকে প্রদীপও ফিরতে পারছেন না। শুধু তিনি নন, একই অবস্থা এই হোটেলে বন্দি ১২টা বাঙালির পরিবারের। হোটেলে জল নেই, কিনতে হয়। সেই জলের গাড়িও আসছে না। বাচ্চার দুধ মিলছে না ৩ দিন ধরে। খাবারের দাম তিনগুণ, বন্ধ হাসপাতাল, বাড়ি ফেরার পথও বন্ধ, ভেলোরে ‘বন্দি’ হাজারের বেশি বাঙালি পরিবার এখানকার বেশিরভাগ বাঙালি ছোট গ্যাস ভাড়া করে নিজেরাই রান্নাবান্না করেন, রান্নার কাঁচা সবজি কিনতে হচ্ছে হোটেলের নীচের একটি দোকান থেকে, ৩ গুণ বেশি দাম দিয়ে। আগে চেকআউটের সময় বিল মেটাতে হত, এখন রোজকার ভাড়া রোজ গুণতে হচ্ছে। অথচ হাতের টাকা প্রায় ফুরিয়ে এসেছে, চালু হয়েছে শুধু ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের ভেতর একটা এটিএম। সেটার ওপর নির্ভরশীল এলাকার সমস্ত মানুষ, সেটা যদি কোনওভাবে নষ্ট বা বন্ধ হয়ে যায়, তবে মারাত্মক সঙ্কটে পড়বেন তাঁরা। ভেলোরে এই মুহূর্তে হাজারের বেশি বাঙালি পরিবার চিকিৎসার জন্য রয়েছেন, তাঁদের সকলেরই এমন নিরুপায় অবস্থা। অনেকেই গুরুতর অসুস্থ, কারও কারও অপারেশন করানোর ছিল, লকডাউনে হাসপাতাল বন্ধ, অপারেশনও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। অথচ চিকিৎসা ছাড়া অসুস্থ অবস্থাতেই ভেলোরে পড়ে রয়েছেন তাঁরা। দেখুন তাঁদের ফেসবুক লাইভে সাহায্য প্রার্থনা ফেরার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করেছেন প্রদীপরা। সাড়া মেলেনি। কথা বলেছেন হুগলির জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে। তাঁরা আশ্বাস দিয়েছেন, বাড়িতে মায়েদের যদি এমার্জেন্সি চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয়, তবে ব্যবস্থা হবে, রেশনের দরকার হলে মিলবে বিডিওর মাধ্যমে। ভেলোরের জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, আজ দুপুরে হোটেলে খাবার পাঠানো হবে।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget