এক্সপ্লোর

Railways : অতিমারির জেরে প্রায় ৩৬ হাজার কোটি টাকার ক্ষতি রেলের, জানালেন কেন্দ্রীয়মন্ত্রী

করোনার কারণে দীর্ঘদিন থমকে থেকেছে চাকা। ফলে, ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে কেন্দ্রীয় কোষাগারের। সেই পরিমাণটা নেহাত কম নয়। প্রায় ৩৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের।

জালনা(মহারাষ্ট্র) : করোনার কারণে দীর্ঘদিন থমকে থেকেছে চাকা। ফলে, ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে কেন্দ্রীয় কোষাগারের। সেই পরিমাণটা নেহাত কম নয়। প্রায় ৩৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের। তবে, এই সময়ের মধ্য়ে মালবাহী ট্রেন থেকে আয় হয়েছে। রবিবার একথা জানালেন কেন্দ্রীয়মন্ত্রী রাওসাহেব দানবে। তিনি জানান, মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে বরাবর একটি বুলেট ট্রেন প্রোজেক্ট করা হবে।

মহারাষ্ট্রের জালনা রেলস্টেশনের একটি আন্ডারব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী। সেখানে তিনি বক্তব্য রাখেন। জানান, যাত্রীবাহী ট্রেন সবসময় ক্ষতিতে চলে। যেহেতু টিকিটের দাম বাড়ানো হলে যাত্রীদের সমস্যা হবে, তাই তা করা হয় না। অতিমারির সময়ে রেলের ৩৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। শুধুমাত্র মালবাহী ট্রেন থেকে রাজস্ব এসেছে। অতিমারির সময়ে, এই ট্রেনগুলি মাল বহন করে মানুষকে স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বুলেট ট্রেন নিয়ে তিনি বলেন, মানুষের প্রয়োজনীয়তার কথা ভেবে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে বরাবর এই প্রোজেক্টটি হবে। রেলওয়ের তরফে ওয়েস্টার্ন ফ্রেইট করিডর প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে। যা নভি মুম্বইকে দিল্লিকে সংযুক্ত করবে। 

প্রসঙ্গত, সম্প্রতি যাত্রীদের জন্য 'রেল মদদ' হেল্পলাইন এনেছে ভারতীয় রেল। অতীতের সব হেল্পলাইন জুড়ে দেওয়া হয়েছে নতুন নম্বরে। ফলে বিপদে পড়লে '১৩৯' নম্বর ডায়াল করলেই মিলবে মুক্তি। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অতীতে সুরক্ষা, অভিযোগ ও তথ্য জনার জন্য আলাদা আলাদা নম্বরে ডায়াল করতে হত যাত্রীদের। এবার থেকে '১৩৯' নম্বরে ফোন করলেই সব সমাধান সম্ভব। হিন্দি, ইংরেজি ছাড়াও মোট ১২টি ভাষায় রেলের নতুন হেল্পলাইনে কথা বলতে পারবেন যাত্রীরা।

রেলের দাবি, এর মাধ্যমে একাধারে অভিযোগ, পরামর্শ ছাড়াও সুরক্ষা সংক্রান্ত তথ্য 'রেল মদদ' থেকে জানাতে পারবেন তাঁরা। ২৪ ঘণ্টা পাওয়া যাবে এই যাত্রী পরিষেবা। তবে শুধু হেল্পলাইন নম্বরই নয়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যাত্রীদের 'রেল মদদ' পরিষেবা দেবে ভারতীয় রেল। ওয়েবসাইট, অ্যাপ, এসএমএস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে 'রেল মদদ' পাবেন যাত্রীরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Satabdi Meet: তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ritabrata Banerjee: মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর,
মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, "সংখ্যা আরও বাড়বে"
US-Iran War : ফের যুদ্ধ ! ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল্লির
ফের যুদ্ধ ! ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল্লির
CM Suvendu Adhikari: দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?
দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget