এক্সপ্লোর

করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা নতুন রেকর্ড রাজ্যে, আক্রান্ত ৩ হাজার ৭৭১ জন

পুজোর আগে উদ্বেগ বাড়িয়ে সুস্থতার হারের গ্রাফ নিম্নমুখী..!!!

কলকাতা: রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। বৃহস্পতিবারের রেকর্ড ভেঙে, শুক্রবার আবারও তৈরি হল নতুন রেকর্ড। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন। যা এখনও পর্যন্ত এরাজ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৭২০ জন। বুধবার ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৬৭৭ জন।

তবে বুধ ও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার রাজ্যে কিছুটা কমল দৈনিক মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয় ৬৪ জনের। বৃহস্পতিবার ৬২ জনের। শুক্রবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের।

এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৩১। আর রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শুক্রবার রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। তবে দৈনিক মৃতের সংখ্যার নিরিখে আবার শীর্ষে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ৭৫৮।

শুক্রবারের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

শুক্রবারই মৃত্যু হয়েছে বাচিক শিল্পী প্রদীপ ঘোষের। শনিবার থেকে তাঁর জ্বর ছিল। তিনদিন ধরে জ্বর থাকায় পরীক্ষা হয়। শুক্রবার মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে, তখন কিছুটা আশার আলো দেখিয়ে গত তিনদিনে বেড়েছে দৈনিক সুস্থর সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,

বুধবার রাজ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৯৬ জন। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সুস্থ হন ৩ হাজার ১৭৯ জন। শুক্রবার এই সংখ্যাটা আরও কিছুটা বেড়ে হয়েছে ৩ হাজার ১৯৪।

তবে উদ্বেগ বাড়িয়ে সুস্থতার হারের গ্রাফ নিম্নমুখী। বুধবার রাজ্যে সুস্থতার হার ছিল ৮৭.৭৯ শতাংশ। বৃহস্পতিবার তা কমে হয় ৮৭.৭৭ শতাংশ। শুক্রবার রাজ্যে সুস্থতার হার আরও কমে হয়েছে ৮৭.৭৩ শতাংশ।

সেরা শিরোনাম

Uttar Pradesh Money Recovery: নীল ড্রামে এবার ভর্তি কোটি কোটি টাকা, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হল মাটির নীচ থেকে, আটক ২
নীল ড্রামে এবার ভর্তি কোটি কোটি টাকা, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হল মাটির নীচ থেকে, আটক ২
ABP Ananda Top 10,29 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,29 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Bangladesh: হাসিনা সরকারের পতনের আগেই ইউনূসের সঙ্গে যোগাযোগ, তলে তলে আরও কী ষড়যন্ত্র বাংলাদেশে? মুখ খুললেন প্রাক্তন প্রেস সচিব
হাসিনা সরকারের পতনের আগেই ইউনূসের সঙ্গে যোগাযোগ, তলে তলে আরও কী ষড়যন্ত্র বাংলাদেশে? মুখ খুললেন প্রাক্তন প্রেস সচিব
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়
Hamidul Rahman News | 'গুন্ডা, মাফিয়া, বিধায়কের বিরুদ্ধে কেস রিওপেন করবেন', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kunal Ghosh |
Purulia Cow Smuggling | SUV-তে গরু ঢুকিয়ে পাচারের চেষ্টা, বানচাল করল পুলিশ। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget