এক্সপ্লোর

উহান থেকে ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান, চিনের সঙ্গে কথা বলবে বিদেশ মন্ত্রক, মোদিকে চিঠি বিজয়নের

জরুরী ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর চিনা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে বিদেশ মন্ত্রক।

নয়াদিল্লি: নোভেল করোনা ভাইরাসে সংক্রামিত চিনের উহান। প্রায় ১৭টি শহর কার্যত গৃহবন্দি। আটকে ৫ কোটি মানুষ। যাদের মধ্যে রয়েছেন ভারতীয়রাও। আটকে  রয়েছেন বাঙালিরাও। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী  উহানে আটকে রয়েছেন বর্ধমান ও বীরভূমের ২ গবেষক। এদের প্রত্যেককে দেশে ফিরিয়ে আনতে তৎপর কেন্দ্র সরকার। উহান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়েছে। আজ জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর চিনা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে বিদেশ মন্ত্রক।

চিনের উহানে ‘বন্দি’ বর্ধমানের গবেষক সাম্য কুমার রায় এবিপি আনন্দকে জানিয়েছেন, ভারতীয় দূতাবাস তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চিন থেকে দেশে ফিরে আসা নিয়ে এখনও পাকাপাকি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

চিনের কমিউনিস্ট সরকারের তরফে কী ধরনের বন্দোবস্ত করা হয়েছে?  উত্তরে সাম্য জানিয়েছেন, চিনা সরকার প্রত্যেককে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। বারবার করে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করার নির্দেশিকা জারি করা হয়েছে। বর্ধমানের এই গবেষক আরও জানিয়েছেন, “উহান শহর পুরোপুরি ভাবে মুড়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে কেউ এই শহরে ঢুকতে পারছে না। যোগাযোগ পরিষেবাও একেবারে বন্ধ। কোনও বাস বা গাড়িঘোড়া রাস্তায় দেখা যাচ্ছে না।”

উহানের এই অবস্থার কথা শুনে চিন্তিত গবেষক সাম্য কুমার রায়ের মা। এই ভয়াবহ পরিস্থিতির কথা আগে জানা থাকলে ছেলে চিনে যেতোই না, এবিপি আনন্দকে জানিয়েছেন সাম্যর মা। তাঁর ভয়, ছেলের না ভাইরাস সংক্রমণ হয়!

সংবাদসংস্থা সূত্রের খবর, গতকাল থেকে এখনও পর্যন্ত ১৩৭টি বিমানের ২৯ হাজার ৭০৭ জন যাত্রীকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ১২জন-কে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়। তবে এদের মধ্যে কোনও বিমানযাত্রীই করোনা ভাইরাসে আক্রান্ত নয় বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত, চিন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। গুজরাত থেকে প্রায় একশো জন শিক্ষার্থী চিনে পড়তে গিয়েছে। তাঁদের চিকিৎসাজনিত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছেন রূপানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget