এক্সপ্লোর

Corona Vaccination : ঋতুকালে ভ্যাকসিন নিলে সমস্যা ? সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে কী বলছেন চিকিৎসকরা ?

সমস্যার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে। যেখানে বলা হয়েছে, মহিলারা ভ্যাকসিন নেওয়ার আগে পিরিয়ডের দিনক্ষণ মনে রাখবেন। কোনওভাবে ঋতুকালের ৫দিন আগে বা পরে ভ্যাকসিন নেবেন না। কারণ, সেই সময় আপনাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই কম থাকে।

নয়া দিল্লি : করোনা মোকাবিলায় টিকাই অন্যতম হাতিয়ার। বারবার বলছেন চিকিৎসকরা। এদিকে ভ্যাকসিন নেওয়া ঘিরে মহিলাদের মনে তৈরি হয়েছে বেশ কিছু প্রশ্ন। অনেকেরই আশঙ্কা, ঋতুকালে ভ্যাকসিন নিলে সমস্যা তৈরি হতে পারে শরীরে। মহিলাদের সেই চিন্তা দূর করলেন খোদ চিকিৎসকরা।

কী বলছেন তাঁরা ?

সমস্যার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে। যেখানে বলা হয়েছে, মহিলারা ভ্যাকসিন নেওয়ার আগে পিরিয়ডের দিনক্ষণ মনে রাখবেন। কোনওভাবে ঋতুকালের ৫দিন আগে বা পরে ভ্যাকসিন নেবেন না। কারণ, সেই সময় আপনাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই কম থাকে।

এ প্রসঙ্গে সংবাদ সংস্থা আইএএনএস লাইফ-কে নয়ডার মাদারহুড হসপিটালের গাইনোকলজিস্ট মঞ্জু গুপ্তা বলেন, '' কোভিড ১৯-এর টিকা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে শরীরের ওপর এই টিকা কীভাবে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তা বুঝতে পারছি না। এই দাবির কোনও বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। যা বুঝিয়ে দিতে পারে, টিকা নেওয়ার ফলে ঋতুচক্রে পরিবর্তন দেখা যাবে।''

একই কথা বলেছেন লীলাবতী হসপিটালের গাইনোকলজিস্ট নন্দিতা পালশেতকর। তাঁর কথায়, ভ্যাকসিন নিলে মহিলারা উপকৃত হবেন। ঋতুচক্রের সময়ে সুযোগ পেলে এই ভ্যাকসিন নেওয়া উচিত মহিলাদের। ঋতুকালে রোগ প্রতিরোধক ক্ষমতার সঙ্গে ভ্যাকসিনের কোনও যোগ নেই।

এই গুজবের তীব্র বিরোধিতা করেন ডাক্তাররা। তাঁরা বলেন, ঋতুচক্রের সঙ্গে কোভিড টিকাকরণের কোনও যোগ নেই। এটা নেহতই একটা ভিত্তিহীন দাবি। সম্প্রতি এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় নিউ ইয়র্ক টাইমসে। সেখানে ইয়েল স্কুল অফ মেডিসিনের অ্যালিস লু কুলিগান ও হাটার এপস্টেইন এই দাবিকে নস্যাৎ করেন। তাঁরা বলেন, ''পিরিয়ডের সঙ্গে কোভিড টিকাকরণের কোনও যোগ নেই। এরকম কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। যদি এই ধরনের দাবি সত্যি হয়, তাহলেও চিন্তা করার কিছু নেই। কারণ, কোনও মহিলার একবার অস্বাভাবিক পিরিয়ড হলে সমস্যার কিছু নেই।''

কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল পোস্ট নিয়ে তৈরি হয় জটিলতা। যা দূর করতে আসরে নামে সরকার। টুইটারে পিআইবি-র তরফে দেওয়া হয় বিবৃতি। সেখানে বলা হয়, ঋতুকালের ৫ দিন আগে বা পরে ভ্যাকসিন নেওয়া উচিত নয় বলে যে গুজব ছড়িয়েছে, তার কোনও ভিত্তি নেই। ১৮ বছরের ঊর্ধ্বের সবাই ভ্যাকসিন নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget