এক্সপ্লোর

Corona Cases In India: ভারতে সংক্রমণের বিস্ফোরণ, গত ৮ দিনে ৬ গুণেরও বেশি সংক্রমণ বাড়ল দেশে

Covid Cases: ১ দিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পেরিয়ে গেল। যা মঙ্গলবার ছিল দশ হাজারের দোরগোড়ায়, তাই বুধবার ১৪ হাজার ছাড়িয়ে গেল।

ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ভারতে একদিনে ৫৫ শতাংশ বৃদ্ধি পেল সংক্রমণ! ৪ গুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু। অ্যাকটিভ কেসের নিরিখে সারা দেশে মহারাষ্ট্রের পরই উঠে এল বাংলা।  ২০২০ ও ২০২১ - গত দু’বছরে করোনার দু’টো ঢেউ সামলানো ভারতে এবার যেন সংক্রমণের বিস্ফোরণ। উদ্বেগ বাড়িয়ে গত ৮ দিনে ৬ গুণেরও বেশি সংক্রমণ বাড়ল দেশে।

দৈনিক সংক্রমণে ‘রেকর্ড ব্রেকিং’ হাইজাম্প। ভারতে একদিনে ৫৫ শতাংশ বৃদ্ধি পেল সংক্রমণ। ৪ গুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু। বৃহস্পতিবার মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৫৩৮ জন। অ্যাক্টিভ কেস ৮৭ হাজার ৫০৫। ওমিক্রনে আক্রান্ত হয়েছে ৭৯৭ জন। গুজরাটে একদিনে আক্রান্ত ৩ হাজার ৩৫০ জন। 

উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গেও। ১ দিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পেরিয়ে গেল। যা মঙ্গলবার ছিল দশ হাজারের দোরগোড়ায়, তাই বুধবার ১৪ হাজার ছাড়িয়ে গেল। অর্থাৎ একদিনে পাঁচ হাজারেরও বেশি! ভয়ঙ্কর পরিস্থিতি। পশ্চিমবঙ্গে সংক্রমণের হারও বেড়ে ২৩ শতাংশ ছাড়িয়ে গেছে। কলকাতাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। মঙ্গলবারের তুলনায় প্রায় দেড় হাজার বাড়ল আক্রান্তের সংখ্যা।

কলকাতায় সংক্রমণের হারও ভয়ঙ্করভাবে বাড়ছে। সংক্রমণের নিরিখে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সক্রিয় রোগীর নিরিখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় মহারাষ্ট্রের পরই আছে বাংলা। সাপ্তাহিক পজিটিভিটি রেটের দিক দিয়ে মহারাষ্ট্রকে টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন অর্থাৎ দেশের মধ্যে উদ্বেগজনক জেলার তালিকায় রয়েছে...কলকাতা ও উত্তর ২৪ পরগনা!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯।  গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ২০ হাজার ৭১৮ জন বেড়ে। বুধবার একদিনে মোট ৫৮ হাজার ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন দেশে। দৈনিক মৃত্যুর নিরিখেও বাড়ছে উদ্বেগ। মঙ্গলবার ভারতে একদিনে ১২৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল।

বুধবার এক লাফে তা প্রায় ৪ গুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩৪। অন্যদিকে, রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১৬। বুধবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে দেখানো হয়েছে, কীভাবে উদ্বেগজনক ভাবে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে।

বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে,পজিটিভিটি রেটের দিক দিয়ে কলকাতার পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। কেন্দ্রের তালিকা অনুযায়ী, কলকাতার সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪৪ শতাংশেরও বেশি। উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বুধবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩৫। গত ২৪ ঘণ্টায় ২৪৩ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৬৫৩ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৪। ২০ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে পশ্চিমবঙ্গে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget