এক্সপ্লোর

Omicron XE Case in India: ভারতে খোঁজ নতুন ভ্যারিয়েন্টের, কতটা উদ্বেগের?

Omicron XE Case: ভারতে খোঁজ মিলল কোভিয়ের নয়া স্ট্রেনের। নতুন ওমিক্রন স্ট্রেন XE এবার মুম্বইয়ে।


মুম্বই: ভারতে খোঁজ মিলল কোভিয়ের নয়া স্ট্রেনের। নতুন ওমিক্রন স্ট্রেন XE এবার মুম্বইয়ে (Mumbai)। ভারতে এই প্রথম নতুন স্ট্রেনের খোঁজ মিলল। 

কী বলছে প্রশাসন:
গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কমিশন জানিয়েছে ২৩০ জন কোভিড আক্রান্তের মধ্যে একজনের দেহে XE স্ট্রেন মিলেছে। প্রশাসন সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা।  ১০ ফেব্রুয়ারি ভারতে আসেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই মহিলা। যিনি আক্রান্ত তাঁর শারীরিক পরিস্থিতিতে কোনও জটিলতা নেই বলে জানিয়েছে প্রশাসন। 

কী এই নয়া স্ট্রেন?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের (Omicron) থেকেও বেশি সংক্রামক নতুন এই কোভিড স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন এই স্ট্রেনের নাম XE recombinant (Omicron XE Variant). অর্থাৎ ওমিক্রনের আগের দুটি সাব ভ্যারিয়েন্ট ( Variant)  BA1 এবং BA2 থেকে এই স্ট্রেন এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের B.A 2 ভ্যারিয়েন্টের চেয়েও ১০ শতাংশ বেশি সংক্রামক নতুন এই ভ্যারিয়েন্ট।

প্রথম কোথায় ধরা পড়ে:
নতুন এই স্ট্রেন প্রথম ধরা পড়ে ব্রিটেনে। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, তাইওয়ানের মতো দেশে XE-র হদিশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও সারা বিশ্বে ওমিক্রনে B.A 2 ভ্যারিয়েন্টের দাপট চলছে। এখন যা সংক্রমণ হচ্ছে, তার মধ্যে ৮৬ শতাংশই ওমিক্রনের B.A 2 ভ্যারিয়েন্ট। এখনও পর্যন্ত অতি অল্পসংখ্যক আক্রান্ত নতুন XE ভ্যারিয়েন্টে আক্রান্ত। যদিও এর সংক্রামক ক্ষমতা অনেক বেশি। তাই দ্রুত এই স্ট্রেন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে ভবিষ্যতে এটাই বেশি ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতেও এর হদিশ মেলায় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।  

এদিন প্রায় ২ বছর পর সোমবার দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের নিচে নামে। স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯১৩। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৭১ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৪৮৭। দেশে এখন সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। দৈনিক করোনা আক্রান্তের হার ০.২৩ শতাংশ। দেশে এখন সক্রিয় করোনা আক্রান্ত ১১,৮৭১ জন। দেশের বেশিরভাগ রাজ্যেই করোনা আক্রান্তের হার কমলেও, উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রের ছবিটা। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও উল্লেখযোগ্যভাবে বেশি।

আরও পড়ুন: বচসার মাঝেই গুলি, পাঞ্জাবে মৃত্যু কবাডি খেলোয়াড়ের

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget