এক্সপ্লোর

করোনাভাইরাস: লকডাউনকে মানুষ গুরুত্ব দিচ্ছে না, মোদির 'হাততালি-আহ্বান' দায়ী, দাবি শিবসেনার

লকডাউনকে মানুষের গুরুত্ব না দেওয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করাল শিবসেনা

মুম্বই: লকডাউনকে মানুষের গুরুত্ব না দেওয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করাল শিবসেনা। দলের মতে, নরেন্দ্র মোদির তালি মারা ও থালা বাজানোর আহ্বানের জন্যই মানুষ গোটা বিষয়টাকে হাল্কা করে দেখছে। করোনা অতিমারীর বিপদের তীব্রতাকে বুঝতে পারছে না। দলীয় মুখপত্র 'সামনা'-তে বলা হয়েছে, যদি কোনও বিষয়ে ভয় ও আতঙ্ক থেকে থাকে, তাহলেই মানুষ তা গুরুত্ব সহকারে বিচার করবে। শিবসেনার দাবি, মানুষের মধ্যে যখন ভয়ের সঞ্চার হচ্ছিল, ঠিক সেই সময়ে স্বাস্থ্যকর্মীদের উদ্বুদ্ধ করতে জনগনকে বারান্দা ও জানলায় এসে হাততালি ও থালা বাজানোর আহ্বান করলেন প্রধানমন্ত্রী। প্রচুর সংখ্যক মানুষ সেই আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসলেন। কার্যত নাচানাচি শুরু হয়ে গেল। এর ফলে, গোটা বিষয়টা উৎসবে পরিণত হল। শিবসেনার প্রশ্ন, তাহলে কে গোটা বিষয়টার গুরুত্ব কমিয়ে হাল্কা মনোভাব নিতে বাধ্য করল? রাজনৈতিক দলগুলি রাস্তায় নেমে স্লোগান দিতে শুরু করল। আমরাই নিষেধাজ্ঞা অমান্য করেছি। রাজ্য সরকারের আরোপ করা নিষেধাজ্ঞাকে মান্য় করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সম্পাদকীয়তে বলা হয়েছে, এখন প্রধানমন্ত্রী আহ্বান করছেন, বাড়িতে থাকতে এবং লকডাউন মেনে চলতে। কিন্তু, রবিবার বিকেলের গণ-হাততালি ও থালা বাজানোর ঘটনার পর মানুষ আর করোনাভাইরাসকে ভয় পাচ্ছে না। মানুষ যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বার্তাকে গুরুত্ব না দেয় বা চিন্তাভাবনা না করে তাহলে এই নিষেধাজ্ঞা জারি করা অর্থহীন। সামনা-য় বলা হয়েছে, দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল যখন তাঁর রাজ্যের সীমান্ত আটকে দিলেন এবং বিমানবন্দর বন্ধ করার দাবি তুললেন, তখন অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়ে দিল, বিমানবন্দর খোলা থাকবে। এমনকী, আন্তর্জাতিক উড়ানের ওঠানামাও স্তব্ধ করা হয়নি। ফলে, রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় না থাকলে কখনই করোনাভাইরাসকে আটকানো যাবে না। এইমস জানিয়েছে, মহামারীর মোকাবিলা করতে তাদের হাতে যথেষ্ট পরিমাণ সামগ্রী নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উচিত এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া, কারণ এটা তাদের আওতাধীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget