এক্সপ্লোর

করোনাভাইরাস: একদিনে কোভিড ১৯-এ আক্রান্ত এক অফিসার সহ ২ সেনাকর্মী

কলকাতায় এই প্রথম কোনও চিকিৎসক করোনা পজিটিভ হলেন।

নয়াদিল্লি ও কলকাতা: সপ্তাহের প্রথম দিকে লাদাখ স্কাউট্সের এক জওয়ানের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলার পর রবিবার আরও দুই সেনাকর্মী করোনা আক্রান্ত হলেন। এঁদের মধ্যে একজন কলকাতায় কর্মরত অফিসার পদমর্যাদার সামরিক চিকিৎসক। অপরজন দেরাদূনে কর্মরত জুনিয়র কমিশনড অফিসার(জেসিও)। সেনা সূত্রে খবর, দুজনই সাম্প্রতিক অতীতে কাজের স্বার্থে যাত্রা করেছেন। পাশাপাশি, এই দুজনের সঙ্গে সাম্প্রতিক অতীতে যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। সেনা সূত্রে খবর, দুই আক্রান্তের অবস্থা স্থিতিশীল। কলকাতায় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র উইং কমান্ডার মনদীপ সিংহ হুডা জানান, দুজনের মধ্য়ে একজন কর্নেল পদমর্যাদার। তিনি কলকাতার কমান্ড হাসপাতালে কর্মরত। সেনা সূত্রে খবর, বছর পঞ্চান্নর আর্মি মেডিক্যাল কোরের ওই অফিসার সামরিক হাসপাতালে অ্যানাস্থেতিস্ট হিসেবে কাজ করেন। প্রসঙ্গত,কলকাতায় এই প্রথম কোনও চিকিৎসক করোনা পজিটিভ হলেন। সেনার তরফে জানানো হয়েছে, গত ১৭ তারিখ ওই চিকিৎসক নয়াদিল্লি থেকে ফেরেন। গত ২৪ তারিখ তাঁর জ্বর হয়। এরপর ২৮ তারিখ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে, পরীক্ষা করালে, তাঁর নমুনা পজি়টিভ আসে। বর্তমানে ওই অফিসারকে কোয়ারান্টিনে রেখে তাঁর সহকর্মীদের ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। দ্বিতীয়জন দেরাদূনে পোস্টেড এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)। তবে, শ্রীনগরে টেরিটোরয়াল আর্মির এক জওয়ানের নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে। সন্দেহ করা হচ্ছিল তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৮ মার্চ, ভারতীয় সেনার প্রথম কোনও কর্মীর দেহে করোনা সংক্রমণের প্রমাণ মেলে। আক্রান্ত লাদাখ স্কাউটসের জওয়ান। জানা যায়, ওই জওয়ানের বাবা ইরানে তীর্থ করে দেশে ২৭ ফেব্রুয়ারি ফেরেন। সেখান থেকেই ছেলের শরীরে সংক্রমণ ছড়ায় বলে দাবি। বর্তমানে ওই জওয়ানের চিকিৎসা চলছে এবং তাঁর স্ত্রী সহ গোটা পরিবারকে লাদাখে কোয়ারান্টিনে রাখা হয়েছে। এর আগে, এদিনই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সেনাকর্মীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার প্রস্তাবকে অনুমোদন দেন। অনুমান, প্রায় ৫০০ কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন শাখার থেকে সংগ্রহ করে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। এই তালিকায় রয়েছে স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা, প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইত্যাদি। করোনাভাইরাস আতঙ্কে রাজধানীর সাউথ ব্লকে সনার সদর দফতর গত বুধবার থেকে বন্ধ রয়েছে। প্রসঙ্গত, ওই দিন থেকেই গোটা দেশে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget