এক্সপ্লোর

Britain Covid19 Variant : প্রকৃত ভাইরাসের থেকে ৪৫ শতাংশ বেশি সংক্রামক ব্রিটেনের কোভিড ভ্যারিয়েন্ট

সম্প্রতি জেরুজালেমের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষা-নিরীক্ষায় উঠে এসেছে, প্রকৃত করোনা ভাইরাসের থেকে বেশি সংক্রামক ব্রিটেনের ভ্যারিয়েন্ট।

 

জেরুজালেম : প্রকৃত করোনা ভাইরাসের থেকে ৪৫ শতাংশ বেশি সংক্রামক ব্রিটেনের কোভিড ভ্যারিয়েন্ট। নতুন এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রায় ৩ লক্ষ পিসিআর টেস্টের ভিত্তিতে এই রিপোর্ট।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে গোটা বিশ্বে। বহু দেশে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোভিড পরিস্থিতি। শুরু হয়েছে একাধিক গবেষণা। সম্প্রতি জেরুজালেমের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষা-নিরীক্ষায় সেরকমই একটি তথ্য উঠে এসেছে । তাঁরা জানাচ্ছেন, প্রকৃত করোনা ভাইরাসের থেকে বেশি সংক্রামক ব্রিটেনের ভ্যারিয়েন্ট।

তথ্য প্রমাণ ছাড়া একথা বলছেন না গবেষকরা।  গবেষকদের দাবি, এই সিদ্ধান্তে আসতে একটি কিটের মাধ্যমে তিনটি আলাদা ভাইরাল জিন পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার সময় গবেষকরা দেখতে পান, মিউটেশেনের পর ব্রিটেনের ভ্যারিয়েন্ট বা 'এস জিন' সম্পূর্ণ মুছে গেছে।   

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের এরিয়েল মুনিজ বলেন, আমরা পর্যায়ক্রমে ইংল্যান্ডের ভ্যারিয়েন্ট B117 এর ওপর নজর রাখছিলাম। তখনই বিষয়টি সামনে আসে।

৩ লক্ষ পিসিআর টেস্টের পর দেখা গিয়েছে, ব্রিটেনের কোভিড ভাইরাস অন্যদের তুলনায় অনেক দ্রুত ছড়াচ্ছে। ২০২০ সালের ২৪ ডিসেম্বর এই ভ্যারিয়েন্ট থেকে সংক্রমণের হার ছিল ৫ শতাংশ। মাত্র ৬ সপ্তাহের মধ্যেই ইজরায়েলের ৯০ শতাংশ করোনা কেসের কারণ হয় ওঠে ব্রিটেনের এই ভ্যারিয়েন্ট। বর্তমানে তা ৯৯.৫ শতাংশে পৌঁছেছে। ইতিমধ্যেই এই গবেষণাপত্র প্রকাশ করেছে -সেল রিপোর্টস মেডিসিন।

মুনিজ জানান, ব্রিটেনের ভ্যারিয়েন্ট-এর বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে তুলনামূলক পরীক্ষা শুরু করেন তাঁরা। সেখানে SARS CoV-2 ও এর ব্রিটেনের ভ্যারিয়েন্ট নিয়ে আরম্ভ হয় গবেষণা। দেখা যায়, ব্রিটেনের ভ্যারিয়েন্ট SARS CoV-2-র থেকে ৪৫ শতাংশ বেশি সংক্রামক। 

সম্প্রতি করোনার ব্রিটেনের ভ্যারিয়েন্ট নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছে ল্যানসেট। সেখানে বলা হয়েছে, SARS CoV-2-র থেকে বেশি সংক্রামক হলেও করোনার ব্রিটেনের ভ্যারিয়েন্ট মানবদেহে অসুস্থতার মাত্রা বাড়িয়ে দেয় না।

 

সেরা শিরোনাম

Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget