এক্সপ্লোর

জয়পুরে করোনা আক্রান্ত আরও ১, দেশে মোট ৫১, বাংলায় নমুনা পরীক্ষার ছাড়পত্র পেল এসএসকেএম

২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে জয়পুরে আসা এক ৮৫ বছর বয়সী বৃদ্ধের শরীরে এই মারণ ভাইরাসের সন্ধান মিলেছে। রোগীকে সওয়াই মান সিংহ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নয়াদিল্লি: করোনা আতঙ্কে ত্রস্ত সারা বিশ্ব। এখনও পর্যন্ত দেশে করোনার আক্রান্তের মোট  সংখ্যা  ৫১।  মঙ্গলবার রাতে জয়পুরে আরও এক করোনা আক্রান্তের খবর মিলেছে।। ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে জয়পুরে আসা এক ৮৫ বছর বয়সী বৃদ্ধের শরীরে এই মারণ ভাইরাসের সন্ধান মিলেছে।  রোগীকে সওয়াই মান সিংহ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। স্পাইস জেটের যে বিমানে ওই রোগী এসেছিলেন, সেই বিমানের সব যাত্রীদেরও শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। জয়পুরে তাঁর সঙ্গে চিকিৎসা করানো প্রবীণ স্ত্রী, ছেলে এবং ডাক্তারকেও সাওয়াই মান সিং হাসপাতালে পরীক্ষার জন্য আনা হয়। অন্যদিকে ৩১ মার্চ পর্যন্ত জম্মু-কাশ্মীরে বন্ধ সমস্ত সিনেমা হল। মহারাষ্ট্রে করোনা সন্দেহে ৩০৪ জনের পরীক্ষা করা হয়। ২৮৯ জনের রক্ত পরীক্ষায় মেলেনি কিছুই। ৫ জনের রক্ত পরীক্ষায় মিলল করোনা ভাইরাস। এখনও ১০ জনের রক্ত পরীক্ষায় রিপোর্ট আসা বাকি। এদিকে রাজ্যে, কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পর এবার নোভেল করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষার ছাড়পত্র পেল এসএসকেএম। রাজ্যের প্রথম কোনও হাসপাতালে শুরু হচ্ছে নমুনা পরীক্ষার কাজ। কয়েকদিন আগে এসএসকেএমের মাইক্রো বায়োলজি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখে স্বাস্থ্যমন্ত্রক। এরপরই নমুনা পরীক্ষার জন্য ছাড়পত্র পায় হাসপাতাল। অন্যদিকে গতকাল বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দিয়েছে নাইসেড। রিপোর্টে করোনা সংক্রমণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

সেরা শিরোনাম

Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget