এক্সপ্লোর

Corona Vaccination Update: প্রথম নয় মিলছে দ্বিতীয় ডোজ, রাজ্যজুড়ে প্রকট ভ্যাকসিন সঙ্কট

শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায় দেখা দিয়েছে কোভিড ভ্যাকসিন সংকট।

কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের কোভিড চিত্র। ভ্যাকসিনের জোগানে সঙ্কট। আজ সরকারি হাসপাতালে বন্ধ ভ্যাকসিনের প্রথম ডোজ। শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।  সূত্রের খবর, বিভিন্ন সরকারি হাসপাতালে ভ্যাকসিন যতটা মজুত আছে, তাতে আর দু’দিন চলবে। এর মধ্যে ভ্যাকসিনের জোগান না এলে থমকে যাবে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়াও, এমন আশঙ্কা প্রকাশ করেছেন চিকিত্‍সকদের একাংশ।

দেশজুড়ে ভয়ঙ্কর করোনা। আর তার জেরেই চরমে ভ্যাকসিনের চাহিদা। কিন্তু, যোগান কোথায়? রাজ্যজুড়ে ভ্যাকসিনের চরম সঙ্কট।  এরইমধ্যে গত শনিবার স্বাস্থ্য দফতর এক নির্দেশিকায় জানানো হয়েছে, যেহেতু ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান নেই, তাই আপাতত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ওপরই জোর দেওয়া হচ্ছে। ভ্যাকসিনের সরবরাহ স্বাভাবিক হলে, প্রথম ডোজ দেওয়া শুরু হবে।

বেলেঘাটা আইডি হাসপাতালে প্রথম ডোজ যে দেওয়া হবে না, সেই নোটিস দেওয়া হয়েছে। মানিকতলা ইএসআই হাসপাতালে প্রথম ডোজ দেওয়া হয়নি। অথচ নোটিসও টাঙানো হয়নি। এ নিয়ে সকালে কিছুটা বিক্ষোভ হয়। বেসরকারি হাসপাতালেও আজ বন্ধ আছে টিকাকরণ। স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ দেওয়ার পর শুরু করা হবে প্রথম ডোজ দেওয়া। এমনই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায় দেখা দিয়েছে কোভিড ভ্যাকসিন সংকট। মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়ি, ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার হলেন মানুষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না ভ্যাকসিন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে টিকাকরণ। ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির ছবি ধরা পড়ল জলপাইগুড়ি হাসপাতালেও। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ ভিড় করছেন।

এদিকে এনআরএস মেডিক্যাল কলেজে দূরত্ব-বিধি উপেক্ষা করে কোভিড টেস্টের লাইনে ভিড়।শোনা যাচ্ছে না ঘোষণা। তাই এই পরিস্থিতি বলে দাবি তাঁদের। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সেন্ট্রাল ল্যাবের সামনে এভাবেই কোভিড টেস্টের লাইনে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে সবাই। প্রায় একে অপরের ঘাড়ের উপর দাঁড়িয়ে। নেই কোনও নজরদারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget